‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর বলিউড অভিনেতা আমির খান নিয়েছেন লম্বা বিরতি। এখন শোনা যাচ্ছে, আমিরের পরের সিনেমার নাম হতে যাচ্ছে ‘সিতারে জামিন পার’। আর তারপর থেকে আমিরের একসময়ের ব্লকবাস্টার সিনেমা ‘তারে জামিন পার’-এর সঙ্গে নামের মিল পেয়ে শুরু হয়েছে আলোচনা, তাহলে কি আসতে যাচ্ছে ‘তারে জামিন পর ২’! যদিও এ নিয়ে আলোচনার পাশাপাশি সমালোচনাও শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে।
এদিকে দুই সিনেমার নামের মধ্যে মিল জন্ম দিয়েছে ট্রোলিংয়ের। সঙ্গে বাড়ছে জল্পনা-কল্পনা। যদিও এই সিনেমা নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে এর আগেই শুরু হয়ে গেছে ট্রোলিং।
পিঙ্কভিলার একটি প্রতিবেদন অনুসারে, সিনেমার প্লটটি একজন ক্রীড়া প্রশিক্ষককে নিয়ে, যিনি বিশেষভাবে প্রতিবন্ধী শিশুদের দলের সঙ্গে কাজ করেন।
নেটিজেনের একজন মন্তব্য করেছেন, ‘এটি কি তারে জামিন পারের সিকুয়েল নাকি রিমেক?’ দ্বিতীয়জনের মন্তব্য, ‘আমির আজকাল এত রিমেক বানাচ্ছেন কেন?’
আবার শোনা যাচ্ছ ‘সিতারে জামিন পার’ সিনেমাটি ২০১৮ সালের স্প্যানিশ চলচ্চিত্র ‘চ্যাম্পিয়নস’-এর রিমেক। ২০২২ সালে এটির রিমেক হয়েছে হলিউডে।
সিনেমাটির বিষয়ে পিঙ্কভিলা জানিয়েছে, আরএস প্রাসান্না পরিচালিত আমির খানের সিনেমাটির দৃশ্য ধারণ শুরুর কথা রয়েছে ২০২৪ সালের জানুয়ারিতে। সেই বছরের শেষের দিকে, অর্থাৎ বড়দিনে মুক্তি পেতে পারে সিনেমাটি।
‘তারে জামিন পার’ কেবল সিনেমা নয়, একটি অনুপ্রেরণারও নাম। আমির খানের প্রথম পরিচালনায় সিনেমাটি মুক্তি পায় ২০০৭ সালে। প্রথম সিনেমাতেই পরিচালক হিসেবে বাজিমাত করেন আমির। বক্স অফিস থেকে সমালোচক সব জায়গায় প্রশংসিত হয় সিনেমাটি। ১২ কোটি রুপি বাজেটের সিনেমাটির বিশ্বব্যাপী আয় দাঁড়ায় ৮৭ কোটি রুপিতে।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৯ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৯ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৯ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে