কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে শিশুদের যৌন নিপীড়নের ছবি তৈরির অভিযোগে এক ব্যক্তিকে আড়াই বছরের কারাদণ্ড দিয়েছে দক্ষিণ কোরিয়া। এই অভিযোগে বিশ্বব্যাপী অনেক মামলা হলেও দক্ষিণ কোরিয়ায় এটিই প্রথম বলে সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার বুসাননের কৌঁসুলির কার্যালয় বলছে, চলতি মাসেই দোষী সাব্যস্ত হওয়ার পর চল্লিশোর্ধ ব্যক্তিটিকে আড়াই বছরের কারাদণ্ড দেয় আদালত।
অভিযুক্ত ব্যক্তি গত এপ্রিলে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রায় ৩৬০টি ছবি তৈরি করেছিল। এ ছবিগুলো প্রকাশ করা হয়নি। পুলিশ ছবিগুলো জব্দ করেছে।
বিচার চলাকালীন কৌসুলিরা বলেন, আইনে যৌন নিপীড়নমূলক উপাদানের সংজ্ঞায়নে যৌন আচরণের বর্ণনায় ‘বাস্তব শিশুদের উপস্থিতি’ উল্লেখ করার বদলে ‘ভারচুয়াল মানুষ’ উল্লেখ করা উচিত।
আইন অনুসারে, যৌন নিপীড়নমূলক কনটেন্টে ‘উচ্চ মাত্রার’ প্রযুক্তি ব্যবহার করে বাস্তব শিশু বা অপ্রাপ্তবয়স্কদের মতো দেখায় এমন ছবি অন্তর্ভুক্ত।
বর্তমানে সারা বিশ্বকেই এআই কনটেন্টের বিরূপ প্রভাবের মোকাবিলা করতে হচ্ছে। কপিরাইট ও বুদ্ধিগত সম্পত্তি থেকে জাতীয় নিরাপত্তা, ব্যক্তিগত নিরাপত্তা এবং আপত্তিকর কন্টেন্ট— সবকিছুতেই প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা।
অনেকেই এ প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করার জন্য প্রতিযোগিতায় নেমেছেন। বিশেষ করে, দক্ষিণ কোরিয়ার এ শাস্তি দেওয়ার ঘটনা থেকে বোঝা যায়, কীভাবে ব্যক্তির, বিশেষ করে নারী ও অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা লঙ্ঘনের জন্য এআই ব্যবহার করা যেতে পারে।
এর আগে এ মাসেই স্পেনে এক অপ্রাপ্তবয়স্ক মেয়ের ছবি থেকে এআই ব্যবহার করে গায়ের কাপড় মুছে ফেলে শহরে ছড়িয়ে দেওয়ার ঘটনায় তদন্ত কার্যক্রম শুরু করে পুলিশ।
গত জুনে ইউরোপীয় ইউনিয়ন প্রথম বিভিন্ন সংস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপ করে। এরপরই জুলাইতে চীনও এ বিষয়ে আইন তৈরি করে।

গুগলের মাতৃপ্রতিষ্ঠান অ্যালফাবেট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্প্রসারণে বিনিয়োগের জন্য ৮০ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রির পরিকল্পনা ঘোষণা করেছে। স্থানীয় সময় গতকাল সোমবার অ্যালফাবেট জানিয়েছে...
১ ঘণ্টা আগে
আফ্রিকা মহাদেশে প্রচলিত একটি প্রবাদ আছে, ‘যখন কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ মারা যান, তখন যেন একটি আস্ত লাইব্রেরি পুড়ে ছাই হয়ে যায়।’ নাইজেরিয়ান চিত্রশিল্পী ও চলচ্চিত্র নির্মাতা মালিক আফেগবুয়ার কাছে এটি শুধু রূপক অর্থে নয়, এক রূঢ় বাস্তবতা।
৩ ঘণ্টা আগে
ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও রোমাঞ্চকর করতে এবং বিশেষ সব ফিচার নিয়ে আসতে বড়সড় পদক্ষেপ নিয়েছে মেটা। তারা বিশ্বব্যাপী চালু করতে যাচ্ছে মেটা ওয়ান নামে নতুন কনজ্যুমার সাবস্ক্রিপশন প্ল্যান।
৩ ঘণ্টা আগে
অনেক সময় দেখা যায়, চার্জে বসানোর পর স্মার্টফোনটি স্বাভাবিকের চেয়ে বেশি গরম হয়ে উঠছে। প্রতিদিন যদি আপনার স্মার্টফোন গরম হতে থাকে, তবে বিষয়টি মোটেও হেলাফেলা করার মতো নয়। এটা বড় কোনো সমস্যার লক্ষণ হওয়ার আশঙ্কা বেশি।
৪ ঘণ্টা আগে