‘গদর এক প্রেম কথা’র সিকুয়েল ‘গদর ২’ মুক্তি পেয়েছে ২২ বছর পর। গত ১১ আগস্ট মুক্তি পাওয়া সানি দেওল অভিনীত সিনেমাটি বক্স অফিসে বেশ দাপট দেখিয়েছে। ৫০০ কোটি রুপির গণ্ডি পেরিয়েছে, তৈরি করেছে ইতিহাস। কিন্তু একদিকে যখন বক্স অফিসে ছবিটি এত সাফল্য পেয়েছে তখন আরেকদিকে একাধিক বিতর্ক উসকে গেছে এটিকে নিয়ে।
কিছুদিন মিউজিক কম্পোজার উত্তম সিং অভিযোগ করেন যে তাঁর কম্পোজ করা ‘উড় যা কালে কাওয়া’ এবং ‘ম্যায় নিকলা গাড্ডি লেকে’ গান দুটি ‘গদর ২’ সিনেমাতে ব্যবহার করার জন্য অনুমতি নেননি পরিচালক অনিল শর্মা। ২০০১ সালে মুক্তি পাওয়া ‘গদর এক প্রেম কথা’র জন্য এই দুইটি গান কম্পোজ করেছিলেন। এবার উত্তম সিংয়ের এই অভিযোগের উত্তর দিলেন পরিচালক অনিল শর্মা। বললেন ওনার অনুমতির প্রয়োজন নেই।
বলিউড ঠিকানাকে দেওয়া একটা সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই গান দুটির ওপর অধিকার মিউজিক কোম্পানির। তাদের থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল, নেওয়া হয়েছে।’
পরিচালক তাঁর কথায় আরও জানান যে বলিউডে নিয়মিতই একাধিক পুরোনো গান রিপ্রাইজ করা হয়, কেউ কোনও কম্পোজারের থেকে অনুমতি নেয় না। গানগুলোর ওপর অধিকার কেবল মিউজিক কোম্পানির। তাদের থেকে অনুমতি পেলে আর কারও অনুমতি লাগে না।’
এই বিষয়ে যদিও পরে উত্তম সিং জানিয়েছেন, অনিল শর্মার সেই অধিকার আছে গান ব্যবহার করার কিন্তু তবুও মানবিকতার খাতিরে তাঁর থেকেও অনুমতি নেওয়া উচিত ছিল।

‘হালদা’, ‘ছিটকিনি’সহ বেশ কিছু প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন রুনা খান। নতুন আরেক সিনেমার শুটিং শুরু করলেন তিনি। ‘জলপবন’ নামের সিনেমাটি পরিচালনা করছেন রাজন তালুকদার। এর শুটিংয়ে রুনা খান বর্তমানে আছেন সুনামগঞ্জের হাওর এলাকায়। সেখানে ১৫ আগস্ট থেকে চলছে জলপবনের শুটিং। চলবে এ মাসজুড়ে।
৩ ঘণ্টা আগে
গত মাস থেকে ইউরোপে সংগীতসফরে ব্যস্ত সময় পার করছেন নগরবাউল জেমস। এখন তিনি রয়েছেন ইতালিতে, পারফর্ম করছেন দেশটির বিভিন্ন শহরে। কয়েক দিন আগে গান শুনিয়েছেন রোম শহরে। সেই কনসার্টের পর জেমস ও তাঁর সফরসঙ্গীদের বিরুদ্ধে হোটেল রুম নোংরা ও অগোছালো রেখে বেরিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি সত্যি নয় বলে জানিয়েছেন
৪ ঘণ্টা আগে
দুই দশকের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে অপূর্বর সিনেমার সংখ্যা মাত্র দুটি। বড় পর্দায় অভিষেক ২০১৫ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ দিয়ে। প্রায় এক দশকের বিরতির পর ২০২৪ সালে টালিউডের ‘চালচিত্র’ সিনেমায় দেখা যায় তাঁকে। এবার আর দীর্ঘ অপেক্ষা নয়, অপূর্ব জানালেন—সিনেমা নিয়ে নতুন করে পরিকল্পনা করছেন তিনি। এরই মধ্যে
৪ ঘণ্টা আগে
গতকাল দেশের সিনেপ্লেক্সে মুক্তি পেল নতুন দুই হলিউড সিনেমা। হরর ঘরানার ‘ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার’-এর সঙ্গে দেখা যাচ্ছে ‘পাও প্যাট্রল: দ্য ডাইনো মুভি’ নামের অ্যানিমেশন সিনেমা।
৪ ঘণ্টা আগে