আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের উদ্যোগে প্রকাশ হতে যাচ্ছে ব্যান্ডসংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান। আগামী বছর থেকেই গানগুলো শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বেঁচে থাকা অবস্থায় নিয়মিত নতুন গান রেকর্ড করতেন আইয়ুব বাচ্চু। শেষের দিকে নানা কারণে বেশ কিছু গান প্রকাশ করে যেতে পারেননি তিনি। এ ছাড়া কিছু গানের সুর করা আছে, রেকর্ডিং বাকি, কিছু গানের মিক্সিং বাকি। সে গানগুলো আগামী বছর থেকে ধারাবাহিকভাবে প্রকাশ করতে চায় ফাউন্ডেশনটি।
ফাউন্ডেশনের অন্যতম সদস্য গীতিকবি নিয়াজ আহমেদ অংশু বলেন, ‘অপ্রকাশিত গানগুলো প্রকাশ করার পরিকল্পনা আমাদের অনেক দিনের। গানগুলো নিখুঁতভাবে প্রকাশ করার জন্যই আমরা সময় নিচ্ছি। বাচ্চু ভাই সব সময় তাঁর গানের ব্যাপারে অনেক যত্নশীল ছিলেন। একই রকমভাবে যত্ন নিয়ে গানগুলো প্রকাশ করতে চাই।’
আইয়ুব বাচ্চু শুধু এলআরবির জন্যই গান করেননি, তিনি কাজ করেছেন অনেক গীতিকার, সুরকারদের সঙ্গে। তাঁদের কাছে যদি কোনো অপ্রকাশিত গান বা সুর থেকে থাকে তাহলে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের কাছে জমা দেওয়ার আহ্বান করা হয়েছে।
দুই বছর ধরে আইয়ুব বাচ্চুর মেধাস্বত্ব সংরক্ষণ, ডিজিটাল আর্কাইভ তৈরি, শিল্পীর জন্ম-মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন আয়োজন করে আসছে ফাউন্ডেশনটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১০ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫