
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দায়ের করা ই জিন ক্যারলের মামলায় ট্রাম্পকে ধর্ষণকারী বলে আখ্যা দিয়েছেন আদালত। পাশাপাশি ট্রাম্পকে অর্থদণ্ড দিতে হবে বলেও জানিয়েছেন। তবে জরিমানার পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। স্থানীয় সময় বুধবার নিউইয়র্কের একটি আদালতের বিচারক লুইস কাপলান এ ঘোষণা দেন।
চার মাস আগে যুক্তরাষ্ট্রের আদালত লেখিকা ই জিন ক্যারলের দায়ের করা ধর্ষণ মামলার রায়ে ডোনাল্ড ট্রাম্প ক্যারলকে যৌন নিপীড়ন করেছিলেন বলে রায় দেন। পরে ডোনাল্ড ট্রাম্প সেই রায় এবং অভিযোগ মানতে অস্বীকার করেন। তারই পরিপ্রেক্ষিতে ই জিন ক্যারল ট্রাম্পের বিরুদ্ধে একটি মানহানি মামলা দায়ের করেন।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যারলের দায়ের করা দ্বিতীয় সেই মামলার রায়ের উপসংহারে বিচারক বলেন—সাবেক মার্কিন প্রেসিডেন্ট ই জিন ক্যারলকে ধর্ষণ করেছিলেন সেটি নিশ্চিত। তাই এ ক্ষেত্রে আদালতের এখন কেবল একটি কাজই বাকি, তা হলো—তাঁকে কী পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে ক্যারলকে তা নির্ধারণ করা।
বিচারক লুইস কাপলান তাঁর রায়ে বলেন, ‘আদালত উভয় মামলার সাধারণ বিষয়গুলো আমলে নিয়ে সিদ্ধান্তে উপনীত হয়েছেন। এসব বিষয়ের মধ্যে ডোনাল্ড ট্রাম্প ই জিন ক্যারলের দায়ের করা যৌন সহিংসতার অভিযোগকে বানোয়াট বলেছেন কি না, তা উল্লেখযোগ্য। তিনি যদি এটি করে থাকেন, তবে তা তিনি সজ্ঞানে করেছেন এবং তাঁর অভিযোগ ছিল মিথ্যা। অথবা তিনি সত্যকে মিথ্যা বানাতে বেপরোয়া হয়ে উঠেছিলেন।’
বিচারক কাপলান আরও বলেন, চার মাস আগে ২০১৯ সালে দায়ের করা মামলার রায়ে নির্ধারিত হয়েছে যে ট্রাম্প ক্যারলকে যৌন নিপীড়ন করেছিলেন। তাই এ মামলায় একটি বিষয়ই নির্ধারণ বাকি। সেটি হলো, তাঁর মানহানিকর মন্তব্যের কারণে তাঁকে কী পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে।
এই ঘোষণা ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে থাকা ডোনাল্ড ট্রাম্পকে বেশ খানিকটা পিছিয়ে দেবে বলেই মনে করছেন বিশ্লেষকেরা। এর আগে ২০১৯ সালে ই ক্যারল প্রথমবারের মতো অভিযোগ করেন, ১৯৯৬ সালে একটি প্রসাধনী পণ্যের ড্রেসিংরুমে ডোনাল্ড ট্রাম্প তাঁকে ধর্ষণ করেছিলেন। তবে ট্রাম্প শুরু থেকেই সেই অভিযোগ অস্বীকার করে আসছেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের প্রথম বছরের মূল্যায়ন তুলে ধরে ঘোষণা করেছেন, ‘এটি আমেরিকার স্বর্ণযুগ।’ বার্ষিক ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণে ট্রাম্প বলেন, তিনি উত্তরাধিকারসূত্রে একটি ‘মৃত’ দেশ পেয়েছিলেন, কিন্তু এখন আমেরিকা বিশ্বের সবচেয়ে ‘আকর্ষণীয়’ দেশ। খবর এনডিটিভির।
১২ মিনিট আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চোখের চিকিৎসা হয়েছে। গত সোমবার রাত সাড়ে ১১টায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরে রাত দেড়টা নাগাদ তাঁকে ফিরিয়ে নেওয়া হয়। তবে ইমরানের চিকিৎসায় সরকারের তরফে ‘স্বচ্ছতার’ অভাব রয়েছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার ও রাজনৈতিক দল।
১ ঘণ্টা আগে
চার বছর আগে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুধু পূর্ব ইউরোপের মানচিত্রই বদলায়নি, বদলে দিয়েছে যুদ্ধের চরিত্র, কূটনীতির নিয়মকানুন এবং বৈশ্বিক শক্তির ভারসাম্য। ইউক্রেনের জন্য এই যুদ্ধ টিকে থাকার লড়াই—একদিকে রাশিয়ার আগ্রাসন ঠেকিয়ে ইউরোপের সীমানা রক্ষা করা এবং অন্যদিকে পশ্চিমা মিত্রদের সরাসরি...
৯ ঘণ্টা আগে
প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর ঢাকা হয়ে কলকাতা–আগরতলা আন্তর্জাতিক বাস সার্ভিস আবারও চালু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দীর্ঘ বিরতির পর মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রথম বাসটি প্রায় ২০ জন যাত্রী নিয়ে ত্রিপুরার রাজধানী আগরতলায় পৌঁছায়। একই দিনে আরও একটি বাস আগরতলা থেকে পশ্চিমবঙ্গের...
১১ ঘণ্টা আগে