
হবিগঞ্জের চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ ব্রিজ সড়কের চাঁনভাঙ্গা এলাকায় সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহতসহ দুজন আহত হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, চুনারুঘাটগামী একটি সিএনজি অটোরিকশা উল্লেখিত স্থানে পৌঁছালে একটি ভ্যানগাড়িকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। নারীসহ ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। মিরাশী গ্রামের সিএনজি অটোচালক রুমেল মিয়াসহ (৩৫) অপর এক যুবককে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রুমেল মারা যান।
তবে নিহত নারী ও অপর যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে পিকআপচালক পলাতক।
এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক জানান, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। সবার পরিচয় জানার চেষ্টা চলছে।

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর সপ্তম দিনে চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে ২১ জেলেকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। জব্দ করা হয়েছে ১০ মণ ইলিশ, ১২ হাজার মিটার কারেন্ট জাল ও ৬টি ইঞ্জিনচালিত নৌকা। করা হয়েছে ৬টি মামলা।
২ মিনিট আগে
ভোলা সরকারি কলেজ ক্যাম্পাসে আজ নবীনবরণ হওয়ার কথা, কিন্তু এই প্রোগ্রামকে বানচাল করার জন্য ছাত্রদল যা যা করা দরকার, সব করেছে। তবে এসব করে ছাত্রদল শিক্ষার্থীদের কাছে বিচ্ছিন্ন সংগঠনে পরিণত হয়েছে।
৫ মিনিট আগে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে টানা আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
৬ মিনিট আগে
চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য ও সেবার মান যাচাইয়ে ঝটিকা অভিযান চালিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। দালালির অভিযোগে তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
৭ মিনিট আগে