
নাটোর-৪ শূন্য আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সভা শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।
তিনি বলেন, ‘মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৭ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৪ সেপ্টেম্বর এবং ভোট গ্রহণ করা হবে ১১ অক্টোবর।’
এই উপনির্বাচনে ব্যালটের মধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং কোনো সিসি ক্যামেরা থাকবে না বলেও জানান সচিব।
উল্লেখ্য, গত ৩০ আগস্ট বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুসের মৃত্যুতে আসনটি শূন্য হয়।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট গ্রহণের দিন এবং তার আগের ও পরদিন কিছু যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্দেশনা অনুযায়ী, আজ মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে।
১ ঘণ্টা আগে
চিঠির খামে ডাকমাশুল হিসেবে মূল্য লেখা যে লেবেল থাকে, তা-ই ডাকটিকিট। এক-দুই দশক আগেও এর ব্যাপক ব্যবহার ছিল। কিন্তু এখন প্রযুক্তির যুগে চিঠিরই চল নেই, ডাকটিকিট কী জিনিস নতুন প্রজন্ম বুঝবে কীভাবে? তবে অনেকেই পুরোনো ডাকটিকিট সংগ্রহ করে রাখেন স্মৃতি ধরে রাখতে।
১ ঘণ্টা আগে
ঢাকা-১১ আসনের বিএনপির এম এ কাইয়ুমের দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপনের অভিযোগে প্রার্থিতা স্থগিত চেয়ে নাহিদ রিট করেছিলেন ২ ফেব্রুয়ারি। তবে শুনানি শেষে ৩ ফেব্রুয়ারি রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট।
১ ঘণ্টা আগে
সিপিআইয়ের দুর্নীতির ধারণার মাত্রাকে ০ (শূন্য) থেকে ১০০ (এক শ)-এর স্কেলে নির্ধারণ করা হয়। ‘০’ স্কোরকে দুর্নীতির কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এবং ‘১০০’ স্কোরকে দুর্নীতির কারণে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত বা সর্বাধিক সুশাসিত বলে ধারণা করা হয়।
১ ঘণ্টা আগে