ডিজাইনে বড় পরিবর্তন নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। কয়েক বছর ধরে অ্যাপটির নকশায় বিশেষ পরিবর্তন হয়নি। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ গুগলের প্রতিবেদন অনুযায়ী, অ্যান্ড্রয়েড ভার্সন ২.২৩. ১৩.১৬ এ নতুন ডিজাইন দেখা যাবে।
প্রতিবেদনে বলা হয়, হোয়াটসঅ্যাপের ইন্টারফেসের টপ বারে গাঢ় সবুজ রঙ বাদ দেয়া হয়েছে। এর পরিবর্তে স্টার্ক হোয়াইট (এক ধরনের সাদা রঙ) ব্যবহার করা হবে। রঙটির ওপরে আগের সাধারণ টেক্সট ওয়ার্ডমার্কের পরিবর্তে স্পষ্টরূপে হোয়াটসঅ্যাপের লোগো থাকবে।
নতুন ডিজাইনটিতে প্রায় সব মূল সেকশন নিচের দিকে রাখা হবে। নিচের বারে চ্যাট, স্টাটাস, কমিউনিটি ও কলের ফিচার থাকবে। আগের চেয়ে আরও স্পষ্ট হবে। এই ডিজাইন ‘নিউ চ্যাটের’ ফ্লোটিং অপশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
চ্যাট লিস্টের ওপরে নতুন ফিল্টার অপশন থাকবে। মেসেজগুলো আনরেড, পার্সোনাল ও বিজনেস- ক্যাটাগরিতে গুছিয়ে রাখার জন্য এই ফিল্টার ব্যবহার করা যাবে। এসব ফিচার সবার জন্য উন্মুক্ত হয়নি। নতুন ডিজাইনটি হোয়াটসঅ্যাপ কখন সব ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করবে তা স্পষ্ট নয়।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পে ডেটাসেন্টার নির্মাণের দ্রুত বিস্তার এবং এর ফলে মেমোরি ও স্টোরেজ চিপের ব্যয় বেড়ে যাওয়ায় আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়িয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। গতকাল বৃহস্পতিবার কোম্পানিটি জানায়, এতদিন তারা বাড়তি খরচ নিজেরা বহন করে গ্রাহকদের ওপর চাপ কমিয়ে রেখেছিল, কিন্তু বর্তমান
১ দিন আগে
নিউইয়র্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার বা ‘লক্ষ কোটিপতি’ হওয়ার গৌরব অর্জনের মাত্র দুই সপ্তাহের মাথায় সেই খেতাব হারালেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। ব্লুমবার্গের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, স্পেসএক্সের শেয়ার বাজারে অভিষেকের পর তৈরি হওয়া বিপুল উন্মাদনা কেটে যাওয়ার পরপরই তাঁর এই সম্পদহানি ঘটেছে।
২ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি মানবজাতির ভবিষ্যৎ বদলে দেবে—এমন দাবি দীর্ঘদিন ধরেই করে আসছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তবে জাতিসংঘের (ইউএন) সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য।
৩ দিন আগে
এতদিন কুনাল শাহ নামটি মূলত ভারতের স্টার্টআপ এবং বিনিয়োগকারীদের বৃত্তের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ভারতীয় ফিনটেক জায়ান্ট ‘ক্রেড’ (Cred)-এর এই প্রতিষ্ঠাতা শুধু ব্যবসাই করেননি, বরং নিজের পডকাস্ট এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নানা তাত্ত্বিক পোস্টের মাধ্যমে প্রযুক্তি মহলে একটি বড় অনুসারী দল তৈরি করেছিলেন।
৩ দিন আগে