ইনস্ট্যান্ট মেসেজিংয়ের জন্য জনপ্রিয় প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ। কিন্তু এই প্ল্যাটফর্ম ব্যবহার করে অন্যদের স্প্যাম বা অনাকাঙ্ক্ষিত মেসেজ পাঠানো হয়। ব্যক্তি বা গ্রুপ যে কোনোভাবে অযাচিত ও বিরক্তিকর মেসেজ অনুপ্রবেশ করতে পারে।
‘কন্টাক্ট ব্লকিং’ এর মাধ্যমে এই সমস্যার সমাধানের পরামর্শ দিয়েছে হোয়াটসঅ্যাপের মূল কোম্পানি মেটা। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেট নাও এর প্রতিবেদনে এই ব্লকিং ফিচারটি সম্পর্কে জানা যায়। কন্টাক্ট ব্লকিংয়ের মাধ্যমে এই সব স্প্যাম বা অনাকাঙ্ক্ষিত মেসেজ সরাসরি বন্ধ করা যাবে।
পরিচিত বা অপরিচিত যেকোনো নম্বরের জন্য হোয়াটসঅ্যাপের এই ফিচার কাজ করে। ব্যবহারকারীরা ‘রিপোর্ট ও ব্লক’ ফিচারের মাধ্যমে সঙ্গে সঙ্গে কোম্পানিকে এই অনাকাঙ্ক্ষিত মেসেজ সম্পর্কে অবহিত করতে পারবে। ফলে কোম্পানি এই সমস্যা সমাধানের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
কীভাবে চিনবেন স্প্যাম মেসেজ
এই অনাকাঙ্ক্ষিত মেসেজ চেনার জন্য হোয়াটসঅ্যাপ কিছু নির্দেশনা দিয়েছে। সেগুলো হলো–
১. বানান বা ব্যাকরণগত ভুল
২. কোন লিংক দিয়ে তাতে ক্লিক করতে অনুরোধ করা।
৩. ব্যক্তিগত তথ্য যেমন–ক্রেডিট কার্ড বা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, জন্মতারিখ ও পাসওয়ার্ড জানতে চাওয়া।
৪. মেসেজ ফরওয়ার্ডের জন্য অনুরোধ করা।
৫. হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য টাকা দাবি করা।
যেভাবে স্প্যাম বা অনাকাঙ্ক্ষিত মেসেজ রিপোর্ট করবেন
১. আপনার ডিভাইসে হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. যে স্প্যাম বা অনাকাঙ্ক্ষিত মেসেজ রিপোর্ট করতে চান সেই চ্যাটটি খুঁজে বের করুন।
৩. মেসেজটি চাপ দিয়ে ধরে রাখুন। এর ফলে মেসেজটি হাইলাইট হবে এবং একটি টুলবার চালু হবে।
৪. টুলবারটিতে ‘রিপোর্ট’ (পতাকার মত দেখতে) অপশনটি আসবে। সেটিতে চাপ দিন।
৫. হোয়াটসঅ্যাপ আপনার কাছে রিপোর্টের কারণ জানতে চাইবে। সেখানের অপশন থেকে উপযুক্ত কারণটি নির্বাচন করবেন। প্রয়োজন হলে বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে লেখা বা মন্তব্য করা যাবে।
৬. প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর আপনার ডিভাইস অনুসারে ‘নেক্সট’ বা ‘সাবমিট’ বাটনটি চাপুন।
আরোও পড়ুন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পে ডেটাসেন্টার নির্মাণের দ্রুত বিস্তার এবং এর ফলে মেমোরি ও স্টোরেজ চিপের ব্যয় বেড়ে যাওয়ায় আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়িয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। গতকাল বৃহস্পতিবার কোম্পানিটি জানায়, এতদিন তারা বাড়তি খরচ নিজেরা বহন করে গ্রাহকদের ওপর চাপ কমিয়ে রেখেছিল, কিন্তু বর্তমান
১ দিন আগে
নিউইয়র্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার বা ‘লক্ষ কোটিপতি’ হওয়ার গৌরব অর্জনের মাত্র দুই সপ্তাহের মাথায় সেই খেতাব হারালেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। ব্লুমবার্গের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, স্পেসএক্সের শেয়ার বাজারে অভিষেকের পর তৈরি হওয়া বিপুল উন্মাদনা কেটে যাওয়ার পরপরই তাঁর এই সম্পদহানি ঘটেছে।
২ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি মানবজাতির ভবিষ্যৎ বদলে দেবে—এমন দাবি দীর্ঘদিন ধরেই করে আসছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তবে জাতিসংঘের (ইউএন) সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য।
৩ দিন আগে
এতদিন কুনাল শাহ নামটি মূলত ভারতের স্টার্টআপ এবং বিনিয়োগকারীদের বৃত্তের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ভারতীয় ফিনটেক জায়ান্ট ‘ক্রেড’ (Cred)-এর এই প্রতিষ্ঠাতা শুধু ব্যবসাই করেননি, বরং নিজের পডকাস্ট এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নানা তাত্ত্বিক পোস্টের মাধ্যমে প্রযুক্তি মহলে একটি বড় অনুসারী দল তৈরি করেছিলেন।
৩ দিন আগে