দক্ষিণি সিনেমার পরিচিত মুখ বিজয় দেবেরাকোন্ডা। তবে গত পাঁচ বছর ব্যর্থতার জালে আটকে ছিল তাঁর সিনেমাগুলো। বক্স অফিসে সফলতার মুখ দেখেনি একটিও। গত বছর ‘লাইগার’ সিনেমা দিয়ে বলিউডে যাত্রা বিজয়ের। আশা ছিল, এবার বুঝি ভাগ্যের শিকেটা ছিঁড়বে। তা-ও হলো না। সব মিলিয়ে খারাপ সময়ই পার করছিলেন তিনি। টানা ব্যর্থতার পর ১ সেপ্টেম্বর থেকে তাঁর ভাগ্য ফিরতে শুরু করেছে। ওই দিন মুক্তি পেয়েছে বিজয়ের সিনেমা ‘কুশি’। দীর্ঘ সময় পর বক্স অফিসে এটি আলোর মুখ দেখছে। তাই সিনেমার সফলতায় খুশি হয়ে ভক্তদের উদ্দেশে অভিনেতা দিলেন ব্যতিক্রমী ঘোষণা।
কুশি সিনেমা মুক্তির পঞ্চম দিনে শুধু ভারতেই আয় করেছে ৪০ দশমিক ২৪ কোটি রুপি। বহুদিন পর সিনেমার সাফল্যে বেশ খুশি অভিনেতা। এরই মধ্যে ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপট্টনমে সিনেমার প্রচার অনুষ্ঠানে যোগ দেন বিজয়। প্রচারে গিয়ে অসচ্ছল ১০০ পরিবারকে ১ কোটি রুপি উপহার দেওয়ার ঘোষণা দেন বিজয়।
অনুষ্ঠানে বিজয় বলেন, ‘আপনারা খুশি হলেই আমি ভালো থাকি। আপনাদের জন্য একটি সিদ্ধান্ত নিয়েছি। কুশি সিনেমায় আমার আয় থেকে ১ কোটি রুপি আপনাদের ১০০ পরিবারের মধ্যে ভাগ করে দেব। আগামী ১০ দিনের মধ্যে অনলাইনে একটি ফরম দেওয়া হবে, সেখান থেকেই বেছে নেওয়া হবে বিজয়ী ১০০ পরিবারকে। প্রতিটি পরিবার ১ লাখ রুপির চেক পাবে। আমার সফলতা, আমার আনন্দ, আমার বেতন আপনাদের সঙ্গে ভাগ করে নেব।’
রোমান্টিক ধাঁচের সিনেমা কুশি নির্মাণ করেছেন শিব নির্ভানা। সিনেমায় বিজয় দেবেরাকোন্ডার বিপরীতে রয়েছেন সামান্থা রুথ প্রভু। ৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি সারা বিশ্বে এ পর্যন্ত আয় করেছে ৭০ কোটি রুপি। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, এই আয় এখানেই থামছে না। অঙ্কটা বাড়বে আরও বেশি।

ঈদ মানেই সিনেমা মুক্তির হিড়িক। হল সংকটের এই সময়েও নির্মাতাদের দৌড়ঝাঁপ থাকে চোখে পড়ার মতো। এই রোজার ঈদে মুক্তি নিশ্চিত করেছে ৫টি সিনেমা—‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’, ‘দম’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘রাক্ষস’ এবং ‘প্রেশার কুকার’।
২ ঘণ্টা আগে
ঈদের আনন্দকে আরও রঙিন করে তুলতে ঈদ উপলক্ষে বিশেষ আড্ডার আয়োজন করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। শোবিজের দুই প্রজন্মের তারকাদের নিয়ে সাজানো এই আয়োজনে উঠে আসবে ঈদের শৈশব স্মৃতি, পারিবারিক মুহূর্ত এবং শিল্পীজীবনের নানা অজানা গল্প।
২ ঘণ্টা আগে
মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
১৫ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১ দিন আগে