ইউরোপীয় কমিশনের আইনি বিধিনিষেধের মুখে পড়ে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের বিজ্ঞাপনমুক্ত সেবা দিতে ইউরোপে সাবস্ক্রিপশন সেবা চালুর চিন্তা করছে মেটা। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তবে সাবস্ক্রিপশনের জন্য কত খরচ হবে এবং এই সেবা কবে চালু হবে তা জানা যায়নি। ফেসবুক ও ইনস্টাগ্রাম মূল কোম্পানি মেটা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
ইউরোপে মেটার বিরুদ্ধে বিজ্ঞাপন–ট্র্যাকিং পরিষেবা ও ডেটা ট্রান্সফারের মাধ্যমে ব্যবহারকারীর গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ আছে। এবিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আইনি লড়াইয়ে আছে মেটা।
ইউরোপের ব্যবহারকারীর ডেটা যুক্তরাষ্ট্রে পাচার করার দায়ে আয়ারল্যান্ডের ডেটা নিরাপত্তা কমিশন ডেটা নিরাপত্তা আইনে (জিডিপিআর) মেটাকে ১৩০ কোটি ডলার জরিমানা করেছে।
গত জুলাইতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ডেটা ট্রান্সফার চুক্তি হয়। এই চুক্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিধিনিষেধ শিথিল করা হয়।
আইনি বাঁধার কারণে ইউরোপে নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম থ্রেডস আনতে দেরি করছে মেটা। ইউরোপের নতুন ডিজিটাল মার্কেটস অ্যাক্ট নিয়েও মেটা উদ্বিগ্ন। কারণ এই আইন কোম্পানিকে ব্যবহারকারীর নাম ও লোকেশনের মত ব্যক্তিগত ডেটা ব্যবহারে বাঁধা দেবে।

এআই-চালিত অটো জুম সেলফি ক্যামেরা প্রযুক্তির ফোন নিয়ে এল অপো। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বাজারে উন্মোচন করা হয়েছে নতুন ‘অপো এ৬ এস প্রো’।
১২ ঘণ্টা আগে
পৃথিবীর অন্যতম সমৃদ্ধ ও প্রাণবন্ত আমাদের বাংলা ভাষা। সাহিত্য, সংগীত, নাটক, চলচ্চিত্র, গবেষণা—সবকিছুর ভেতর দিয়ে বাংলা শুধু যোগাযোগের মাধ্যম নয়; এটি আমাদের ইতিহাস, পরিচয় ও সৃজনশীলতার ভিত্তি।
২০ ঘণ্টা আগে
এখন কনটেন্টের যুগ। যেকোনো সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট এখন রাজত্ব করছে। কিন্তু এটি কীভাবে বেশি মানুষের কাছে পৌঁছাবে, তার রয়েছে নিজস্ব ব্যবস্থা। একটি কনটেন্ট ঠিক কাকে দেখানো হবে, কবে এবং কতবার দেখানো হবে—সবই নির্ভর করে অ্যালগরিদমের ওপর।
২১ ঘণ্টা আগে
চীনে এ বছরের বসন্ত উৎসব উদ্যাপনের মধ্যে মহাকাশ থেকে এসেছে ব্যতিক্রমী সুখবর। শেনচৌ-২১ মিশনের নভোচারীরা থিয়ানকং মহাকাশ স্টেশনে সফলভাবে চাষ করেছেন টমেটো। ভবিষ্যতের দীর্ঘমেয়াদি মহাকাশ মিশনের ক্ষেত্রে এই ঘটনাকে দেখা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবেই।
২১ ঘণ্টা আগে