২০২২ সালের ভয়াবহ বন্যায় হাওর এলাকার ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে পৌনে ৩ হাজার কোটি টাকার প্রকল্প নিচ্ছে সড়ক ও জনপথ অধিদপ্তর। ব্যয়ের পুরোটাই সরকারি তহবিল থেকে মেটানো হবে। এতে জমি অধিগ্রহণেই যাবে বড় অঙ্কের অর্থ।
তবে অর্থসংকটের এ সময়ে সরকারি টাকায় বড় প্রকল্পের অর্থায়ন এবং জমি অধিগ্রহণসহ বেশ কিছু বিষয়ে আপত্তি দিয়েছে পরিকল্পনা কমিশন। প্রকল্পটি সম্প্রতি পরিকল্পনা কমিশনে পাঠানো হলে এর ওপর মূল্যায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। তাতেই এসব আপত্তি তুলেছে কমিশন।
প্রকল্প প্রস্তাবে দেখা যায়, গত বন্যায় সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ, জগন্নাথপুর ও ছাতক উপজেলা এবং হবিগঞ্জের নবীগঞ্জ ও লাখাই উপজেলার মহাসড়ক-সড়কের ব্যাপক ক্ষতি হয়। তাই ক্ষতিগ্রস্ত সড়ক ও কালভার্ট মেরামতে এ প্রকল্প নেওয়া হচ্ছে।
প্রকল্পের মূল কাজের মধ্যে রয়েছে ক্ষতিপূরণসহ জমি অধিগ্রহণ, সড়ক বাঁধ প্রশস্ত করা, বাস বে নির্মাণ, বিভিন্ন ধরনের পেভমেন্ট নির্মাণ ও প্রশস্ত করা, পিসি গার্ডার সেতু নির্মাণ, কালভার্ট নির্মাণ, সড়ক রক্ষায় ব্লক স্থাপন ইত্যাদি।
‘২০২২ সালে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও হবিগঞ্জ সড়ক বিভাগাধীন বিভিন্ন সড়ক, সেতু ও কালভার্টসমূহের জরুরি পুনর্বাসন ও পুনর্নির্মাণ’ শীর্ষক এ প্রকল্পে খরচ প্রস্তাব করা হয়েছে ২ হাজার ৭৫০ কোটি টাকা।
পরিকল্পনা কমিশন বলছে, বর্তমান অর্থনৈতিক সংকটের মধ্যে সরকার জিওবি টাকা ব্যয়ের পরিবর্তে প্রকল্প ঋণের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। তাই জিওবি অর্থের সীমাবদ্ধতার বিষয়টি বিবেচনায় নিয়ে সম্পূর্ণ জিওবি অর্থায়নে এই মুহূর্তে এ প্রকল্পের তেমন যৌক্তিকতা নেই। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে এর যৌক্তিকতা ব্যাখ্যা করতে হবে।
একই সঙ্গে এ বিষয়ে অর্থ বিভাগের মতামত নিতে হবে। জিওবি অর্থের পাশাপাশি প্রকল্প ঋণের খোঁজ নেওয়া যেতে পারে।
প্রকল্প প্রস্তাবে সর্বোচ্চ ব্যয়ের খাত হিসেবে জমি অধিগ্রহণ ব্যয় দেখানো হয়েছে।
২৬০ হেক্টর অধিগ্রহণে ব্যয় ধরা হয়েছে ৪৬৮ কোটি টাকা, যা বেশি মনে হয়েছে কমিশনের। তা ছাড়া, এ ব্যয় নির্ধারণের ভিত্তি এবং জমির ব্যয় বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্য নিতে হবে।
প্রকল্পে সড়ক বাঁধ উঁচু করতে ৪৬ লাখ ঘনমিটার মাটির কাজে ২৮৮ কোটি টাকা এবং ১০ দশমিক ৩০ মিটার প্রস্থের ২১ দশমিক ২৫ কিলোমিটার সড়কে পিচ ঢালাইয়ে ১৩০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

‘এশিয়া প্রেস্টিজ ৫০ আন্ডার ৫০ সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ হলো এশিয়ার তরুণ, গতিশীল এবং দূরদর্শী ব্যবসায়ী ও করপোরেট প্রধানদের জন্য একটি অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা। এশিয়ান অঞ্চলের অর্থনীতি, ব্যবসা ও উদ্ভাবনে অসাধারণ অবদান রাখা ৫০ জন সিইওকে এই অ্যাওয়ার্ডের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়।
৪ ঘণ্টা আগে
ঢাকার তেজগাঁও-গুলশান লিংক রোডের শান্তা পিনাকল টাওয়ারে আজ রোববার (১২ জুলাই) ‘তেজগাঁও প্রিন্সিপাল ব্রাঞ্চ’ উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক। এই ফ্ল্যাগশিপ ব্রাঞ্চ উদ্বোধনের মধ্য দিয়ে রাজধানীতে ব্যাংকটির ব্যাংকিং কার্যক্রম আরও শক্তিশালী হলো।
৪ ঘণ্টা আগে
দেশের বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস তাদের বহর বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এ জন্য বিনিয়োগ করা হচ্ছে প্রায় ১৪ হাজার কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)। এই বিনিয়োগের মাধ্যমে বহরে যুক্ত হবে আরও ২১টি নতুন বোয়িং ৭৩৭-৮ উড়োজাহাজ। এর মাধ্যমে ইউএস-বাংলার বহরে উড়োজাহাজের সংখ্যা বেড়ে...
৫ ঘণ্টা আগে
গ্রাহকের ক্যাশ আউটের খরচ আরও সাশ্রয়ী করতে আবারও চার্জ কমাল দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। এখন থেকে দুটি প্রিয় এজেন্ট নম্বরে মাসে ৫০ হাজার টাকা পর্যন্ত হাজারে ১৩.৯৫ টাকা খরচে ক্যাশ আউট করতে পারছেন গ্রাহকেরা। বরাবরের মতোই এই চার্জের মধ্যে ভ্যাটসহ সব খরচ অন্তর্ভুক্ত থাকবে...
৫ ঘণ্টা আগে