বিশ্বের সর্বোচ্চ ভবন দুবাইয়ের বুর্জ খলিফায় প্রকাশ করা হবে বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার ট্রেলার। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আগামী ৩১ আগস্ট বুর্জ খলিফায় মুক্তি পাবে ‘জওয়ান’-এর ট্রেলার। আর সেই আয়োজনের প্রস্তুতিতে বুর্জ খলিফার দেয়ালজুড়ে মিলেছে শাহরুখের ছবি।
সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে শাহরুখ লিখেছেন, ‘৩১ আগস্ট রাত ৯টা। আমি, জওয়ান ও বুর্জ খলিফা, যোগ দিন এই উদ্যাপনে। জানেন তো সবচেয়ে সুন্দর অনুভূতির নাম প্রেম, তাই প্রেমের রং লাল পরে চলে আসুন। আমি থাকব, রেডি তো?’
টুইটারে ‘আস্কএসআরকে’ সেশনে আসা ‘পাঠান’ তারকার কাছে ভক্তদের প্রশ্ন ছিল একটাই, কবে আসবে ‘জওয়ান’ এর চূড়ান্ত ট্রেলার।
শাহরুখ জানিয়েছিলেন, ট্রেলার, নাকি নতুন গান—কোনটি আগে প্রকাশ করবেন, সেই প্রশ্নে নিজেও দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। এর পরপরই শাহরুখ জানান ট্রেলার প্রকাশের দিনক্ষণ।
গত সপ্তাহে সাত দৃশ্য ও সংলাপে কাটছাঁটের পর ভারতের চলচ্চিত্র সেনসর বোর্ডের ছাড়পত্র পায় ‘জওয়ান’।
পাশাপাশি সিনেমাটিকে ‘ইউএ’ সার্টিফিকেট দিয়েছে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেট (সিবিএফসি)। এই সনদের অর্থ হলো, সিনেমাটি বানানো হয়েছে মাঝ বয়সী দর্শকদের কথা মাথায় রেখে। তবে বাবা-মায়ের অনুমতিতে ১২ বছরের কম বয়সীরাও দেখতে পারবে।
‘জওয়ান’ নির্মাণ করেছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার। ‘বিগিল’, ‘মেরসাল’, ‘থেরি’, ‘রাজারানি’র মতো দক্ষিণী সুপারহিট ছবি পরিচালনা করেছেন তিনি। সিনেমাটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, যোগী বাবু প্রমুখ। সিনেমাটিতে অতিথি চরিত্রে হাজির হবেন দীপিকা পাড়ুকোন। সিনেমাটি হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম ও কন্নড় ভাষায় আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৭ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৭ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে