পেনাল্টি মিস করলেও ম্যানচেস্টার সিটি জয়ে দারুণ অবদান রেখেছেন আর্লিং হালান্ড। ৬৩ মিনিটে ম্যাচের ডেডলক ভাঙেন তিনিই। জ্যাক গ্রিলিশের ভাসিয়ে দেওয়া বলে দুর্দান্ত হেডে বল পাঠান শেফিল্ড ইউনাইটেডের জালে।
তার আগে ৩৭ মিনিটে স্পটকিকে গোল করতে ব্যর্থ হোন হালান্ড। হুলিয়ান আলভারেসের ক্রস শেফিল্ডের খেলোয়াড় এগানের হাতে লাগলে পেনাল্টি দেন রেফারি। তবে পেনাল্টি হাতছাড়া করার দুঃখটা হালান্ড ঘুচান বিরতির পর।
অবশ্য এগিয়ে থাকলেও নিজেদের মাঠে সিটির বুকে ভয় ধরিয়ে দিয়েছিল শেফিল্ড। ৮৫ মিনিটে জেয়ডেন বোগলের গোলে সমতায় ফেরে তারা। তবে এর তিন মিনিট পর ফিল ফোডেনের অ্যাসিস্টে সিটিজেনদের এগিয়ে দেন রদ্রি। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল।
লিগের আরেক ম্যাচে আজ বার্নলিকে তাদের মাঠে ২-০ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলা। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের তালিকার তিনে গত তিনবারের চ্যাম্পিয়ন সিটি। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় এক ও দুইয়ে ওয়েস্টহাম ও টটেনহাম। ৬ পয়েন্ট নিয়ে ছয়ে ভিলা।

নিউজিল্যান্ডের নামের পাশে পয়েন্ট একটা আছে বটে, শ্রীলঙ্কার সেটিও নেই। তবে তা থাকুক আর না থাকুক—সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে হলে দুই দলের জন্যই চাই জয়। কাজেই নামে এটি সুপার এইটের ম্যাচ হলেও শ্রীলঙ্কা কিংবা ইংল্যান্ডের জন্য তা নকআউটের শামিল!
৩৪ মিনিট আগে
ব্যক্তিগত ছুটিতে গত ১৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এরপর থেকেই সবার কৌতুহল কবে দেশে ফিরবেন বিসিবি বস! বিষয়টি নিয়ে দিন দশেক ধরেই অনেক আলোচনা হচ্ছে ক্রিকেট পাড়ায়।
১ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ১৩ থেকে ২৬ আগস্ট পর্যন্ত দুই ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আজ এক বিবৃতিতে সিরিজের সূচি ও ভেন্যুর নাম প্রকাশ করেছে সংস্থাটি।
২ ঘণ্টা আগে
হার দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট শুরু করেছিল শ্রীলঙ্কা। গ্রুপ টুতে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৫১ রানে হেরে যায় তারা। দ্বিতীয় ম্যাচে আজ তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার জন্য সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হতে যাওয়া ম্যাচটিতে জিততেই হবে লঙ্কানদের। হারলে সুপার
২ ঘণ্টা আগে