সানি দেওল অভিনীত ‘গদর ২’ মুক্তি পেয়েছে গত ১১ আগস্ট। মুক্তির পর থেকেই সিনেমাটি দাপট দেখাচ্ছে বক্স অফিসে। দুই সপ্তাহ পার হয়ে গেলেও বক্স অফিসের নিয়ন্ত্রণ এখনো ‘তারা সিং’ এর হাতেই। দ্বিতীয় সপ্তাহের শেষে অনিল শর্মা পরিচালিত সিনেমাটি আয় করেছে ৪১৯ কোটি রুপি। এমনটাই জানিয়েছেন বলিউড বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ।
মুক্তির পরই ‘গদর ২’ সিনেমা একাধিক বক্স অফিস রেকর্ড ভেঙেছে। এখনো নিত্য নতুন রেকর্ড গড়ে চলেছে এই ছবি। গত দুই সপ্তাহর মতো তৃতীয় সপ্তাহেও বক্স অফিসে বেশ ভালো আয় করবেন বলেও মনে করছেন বলিউড বাণিজ্য বিশ্লেষকেরা।
এক টুইটে তরুণ আদর্শ লিখেছেন, ‘অল টাইম ব্লকব্লাস্টার। দ্বিতীয় সপ্তাহেও দুর্দান্ত ব্যবসা করেছে এই ছবি। এটি আগামীতে আরও নতুন বেঞ্চমার্ক তৈরি করবে। তৃতীয় সপ্তাহেও দারুণ ব্যবসা করবে সিনেমাটি।’
তরুণ আদর্শের প্রকাশ করা সর্বশেষ তথ্য অনুযায়ী, দ্বিতীয় সপ্তাহে গত শুক্রবার এই সিনেমার আয় ছিল ২০.৫০ কোটি রুপি, শনিবার ৩১.০৭ কোটি রুপি, রোববার ৩৮.৯০ কোটি রুপি, সোমবার ১৩.৫০ কোটি রুপি, মঙ্গলবার ১২.১০ কোটি রুপি, বুধবার ১০ কোটি রুপি এবং বৃহস্পতিবার ৮.৪০ কোটি রুপি আয় করে সিনেমাটি।
দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি মোট ১৩৪.৪৭ কোটি রুপি আয় করেছে। অন্যদিকে প্রথম সপ্তাহে সিনেমাটির আয় ছিল ২৮৪.৬৩ কোটি রুপি। ফলে সবটা মিলিয়ে দুই সপ্তাহে ‘গদর ২’ এর ঝুলিতে এসেছে ৪১৯.১০ কোটি রুপি। তবে এটা কেবল ভারতীয় বক্স অফিসের হিসেব।
প্রসঙ্গত, ২০০১ সালে মুক্তি পায় অনিল শর্মা পরিচালিত ‘গদর: এক প্রেম কথা’। তারপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। সানি ও আমিশার পর্দার ‘প্রেম কথা’ সেখানেই থামেনি। সানি দেওল ও আমিশা ছাড়াও গদর ২-তে আরও অভিনয় করেছেন–উৎকর্ষ শার্মা, সিমরত কৌর, মণীশ ওয়াধওয়ারা প্রমুখ।

বিজয়ের পারিবারিক ঐতিহ্য মেনে তেলুগু হিন্দু রীতিতে প্রথম বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় সকাল সাড়ে ১১টার দিকে। এর পর বিকেলের দিকে রাশমিকার পারিবারিক ঐতিহ্যকে সম্মান জানিয়ে অনুষ্ঠিত হয় দ্বিতীয় বিয়ের অনুষ্ঠান।
৫ ঘণ্টা আগে
আজ বেলা ১১টা ৩০ মিনিটে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অভিনেত্রী ববিতার হাতে একুশে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রাহমান। এ বছর ববিতাসহ ৯ জন ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজকে এই পদক দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে
একসময় টিভি নাটকের ভিত ছিল পারিবারিক গল্প। মাঝে নাটক থেকে উধাও হয়ে গিয়েছিল পরিবার। নায়ক-নায়িকাকে কেন্দ্র করেই শেষ হয়ে যেত নাটক। সাম্প্রতিক সময়ে আবার বেড়েছে পারিবারিক গল্পের নির্মাণ। দর্শকও দারুণভাবে গ্রহণ করছে নাটকগুলো। সেই জনপ্রিয়তার সূত্র ধরে ওটিটিতেও থ্রিলার, মিস্ট্রির মাঝে নির্মাতারা...
১৭ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও থাইরয়েডের সমস্যায় ভুগছিলেন নির্মাতা শাহনেওয়াজ কাকলী। নিয়মিত চিকিৎসাও করাচ্ছিলেন। তবে গত বছরের অক্টোবরে তাঁর জীবনের গতিপথটাই বদলে যায়। স্ট্রোক করে ভর্তি হন হাসপাতালে। এখনো অসুস্থ জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই নির্মাতা।
১৭ ঘণ্টা আগে