রাজধানীর মতিঝিলে ওয়েলকাম মানি এক্সচেঞ্জ নামের এক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে আবুল বাশার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
পুলিশ বলছে, অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন বাশার। অবৈধ মানি এক্সচেঞ্জের সঙ্গে তিনি হুন্ডি ব্যবসাও করতেন।
আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্য ও সহযোগিতায় বাশারকে গ্রেপ্তার করে সিআইডি। গ্রেপ্তারের সময় তাঁর কাছে থেকে ৯৬ লাখ ৬৬ হাজার ৫৬০ টাকা উদ্ধার করা হয়। এর বাইরেও বেশ কিছু বিদেশি মুদ্রা জব্দ করে।
এনএসআই ও সিআইডি সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জানা যায়, গ্রেপ্তার আবুল বাশারের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলায়। বর্তমানে মতিঝিলে থাকতেন। গ্রেপ্তারের সময় নিজেকে এই মানি এক্সচেঞ্জের মালিক ও জমির দালাল হিসেবে পরিচয় দেন।
বর্তমানে বাংলাদেশে ২৩৫টি লাইসেন্সধারী বৈধ মানি এক্সচেঞ্জ রয়েছে। তবে সিআইডির তথ্য অনুযায়ী, বাংলাদেশে ১ হাজারের বেশি অবৈধ মানি এক্সচেঞ্জ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ ছাড়া অনেকে নাম-ঠিকানাবিহীন ভাসমান অবস্থায় হাতে-হাতে, কাঁধে ব্যাগ বহন করে মতিঝিল, গুলশান, উত্তরা এবং বিমানবন্দরসহ বিভিন্ন এলাকায় অবৈধ ব্যবসা করে আসছে। অবৈধ এই মানি এক্সচেঞ্জের প্রতিটিতে দৈনিক গড়ে ৭০ থেকে ৭৫ লাখ টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় হয়।

একই পরিবারের সাত সদস্যের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযুক্ত ব্যক্তিরা হলেন মো. আব্দুল আওয়াল (৬৫); তাঁর তিন মেয়ে মোছা. আসমা (৪৩), রেশমা খাতুন (৩৯) ও লিজা বেগম ওরফে লিপি আক্তার (৩১); দুই জামাতা মো. মানিক মিয়া (৩৬)....
৪ দিন আগে
স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মো. আবু তৈয়ব (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার শাহবাগ থানা-পুলিশ তাঁকে আটক করে।
১৭ দিন আগে
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো...
২১ দিন আগে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি (১৯), উম্মে কুলসুম (২০) এবং এক শিশু।
২১ দিন আগে