চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বিশ্বের উদীয়মান অর্থনীতির জোট ব্রিকস সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একটি ন্যায্য বিশ্ব ব্যবস্থা গঠনের জন্য এটি জরুরি উল্লেখ করে তিনি বলেন, চীনের ডিএনএতেই আধিপত্যবাদ নেই। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকসের শীর্ষ সম্মেলনের শুরুতে এক বিজনেস ফোরামে চীনের প্রেসিডেন্টের পক্ষ থেকে বক্তব্য দেন দেশটির বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও। তিনি সি চিন পিংকে উদ্ধৃত করে বলেন, ‘বড় ধরনের শক্তির প্রতিযোগিতায় নামা বা “গোষ্ঠী দ্বন্দ্ব” সৃষ্টি করার কোনো ইচ্ছা চীনের নেই।’ সি আরও বলেন, ‘চীন ইতিহাসের সঠিক দিকেই দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে এবং বিশ্বাস করে যে সবার মঙ্গলের জন্য একটি ন্যায়সংগত পথ অনুসরণ করা উচিত।’
ওয়াং ওয়েনতাও আরও বলেন, ‘সব বাধা মাড়িয়ে ব্রিকস এগিয়ে যাবে—এই আশাবাদ ব্যক্ত করেছেন চীনের প্রেসিডেন্ট। তিনি বলেছেন, ‘যতই বাধা আসুক না কেন, ব্রিকস এগিয়ে যাবেই।’ তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে আমাদের সময়ে বিশ্ব এবং ইতিহাসের পরিবর্তনগুলো এমনভাবে উদ্ভাসিত হচ্ছে, যা আগে কখনো হয়নি এবং এটি মানবসমাজকে একটি জটিল সন্ধিক্ষণের দিকে নিয়ে যাচ্ছে।’
এদিকে সি চিন পিং কেন বিজনেস ফোরামের বৈঠকে যোগ দেননি, সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। তবে সি চিন পিং যোগ না দিলেও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোগ দিয়েছিলেন।
এর আগে দক্ষিণ আফ্রিকায় পৌঁছেই দেশটির প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন সি। সেখানে সি বলেন, তাঁদের দেশ ইতিহাসের এক নতুন অবস্থানে দাঁড়িয়ে আছে।

বালেন্দ্র শাহের নেতৃত্বে নেপালের নতুন সরকার সাবেক ও বর্তমান রাজনীতিবিদ ও কর্মকর্তাদের সহায়-সম্পদ তদন্তের জন্য একটি প্যানেল গঠন করেছে। হিমালয় পাদদেশের এই দেশটিতে দুর্নীতি নিয়ন্ত্রণের লক্ষ্যেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। গতকাল বুধবার রাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে...
১৯ মিনিট আগে
আবারও প্রশান্ত মহাসাগরে নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মাদক বহনকারী দাবি করে চালানো এ হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন বলে এএফপির প্রতিবেদনে জানা গেছে। এ নিয়ে গত পাঁচ দিনে পঞ্চমবারের মতো দেশটিতে এ ধরনের প্রাণঘাতী হামলার ঘটনা ঘটল।
১ ঘণ্টা আগে
মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাঙ্কার পারস্য উপসাগরে প্রবেশ করেছে। এই জাহাজটির ওপরও মার্কিন নিষেধাজ্ঞা আছে। জাহাজ চলাচলের তথ্য সংগ্রহকারী প্ল্যাটফর্ম শিপ ট্র্যাকার্সের তথ্য অনুযায়ী, ইরানি বন্দরে যাতায়াতকারী জাহাজের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ চলা সত্ত্বেও হরমুজ প্রণালি হয়ে...
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে জাহাজ চলাচল আটকে দেওয়ার পর, তেল উৎপাদন কমাতে বাধ্য হওয়ার আগে ইরান অন্তত দুই মাস রপ্তানি বন্ধের ধাক্কা সইতে পারবে। এমনটাই বলছেন বিশ্লেষকেরা। গত ১৩ এপ্রিল শুরু হওয়া এই অবরোধের ফলে চীনের মতো প্রধান ক্রেতার কাছে পৌঁছানো দৈনিক প্রায় ২০ লাখ ব্যারেল ইরানি...
৩ ঘণ্টা আগে