বসুন্ধরা কিংসের দলে জাতীয় ফুটবল দলের খেলোয়াড়ে ছড়াছড়ি। কিংসের খেলোয়াড়েরা না থাকায় গতকাল থেকে শুরু হওয়া জাতীয় দলের ক্যাম্প খানিকটা বিবর্ণ। ক্যাম্পে আবাহনীর ফুটবলাররাও নেই। আর্জেন্টিনা থেকে অধিনায়ক জামাল ভূঁইয়া কবে আসবেন, তারও ঠিক নেই।
৩২ জনের মধ্যে ১২ ফুটবলার নিয়ে আজ থেকে বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের অনুশীলন। কিংস ও আবাহনীর ফুটবলাররা এএফসি কাপের ব্যস্ততা শেষে ক্যাম্পে ফিরবেন ধাপে ধাপে। ক্যাম্পে কোনো বড় কেউ না থাকলেও নতুন দুই মুখ সারোয়ার জামান নিপু ও দীপক রায় বিশেষ নজর কাড়লেন। প্রথমবারের মতো জাতীয় দলের ক্যাম্পে আসার আগপর্যন্ত দুজনের গল্পটা ছিল দুই রকম।
২০১৫ সালে সিলেটে অনূর্ধ্ব-১৬ সাফজয়ী দলটার আলো হয়ে ছিলেন ফরোয়ার্ড নিপু। ছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও। তাঁর খেলায় এতটাই মুগ্ধ হয়েছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন যে নিজেই ডেকে পাঠিয়েছিলেন জাতীয় দলের কোনো এক ক্যাম্পে। সেই নিপু গত ৮ বছরে আড়ালেই চলে গিয়েছিলেন। চোট আর বড় ক্লাবে খেলে তারকা হওয়ার ঘোর কাটিয়ে ধীরে ধীরে ফিরেছেন বাস্তবে।
অনূর্ধ্ব-১৬ সেই দলটার রহমত-সাদরা আজ দেশের প্রতিষ্ঠিত ফুটবলার। নিপু আক্ষেপ নিয়ে বললেন, ‘অনেক লম্বা সময় চলে গেছে। নিজেও অনেকটা পেছনে পড়ে গিয়েছিলাম চোটের কারণে। নিজের অনেক ভুল সিদ্ধান্তের কারণেও পেছনে পড়ে গেছি, বড় দলে গিয়েছি। খেলার সুযোগ পাইনি।’
২০১৬ সালে টম সেইন্টফিটের ক্যাম্পে একবার অবশ্য ডাক পেয়েছিলেন নিপু। তবে চোট সেবার খেলতে দেয়নি জাতীয় দলে। এবার জাতীয় দল আর এশিয়াডের দলে তাঁর নাম আছে। সুযোগ এবার আর ফসকাতে চান না আজমপুর এফসির হয়ে নজরকাড়া নিপু, ‘স্বপ্নপূরণের এক ধাপ এগিয়ে এসেছি। অনেক দিন পর একটা সুযোগ পেয়েছি, চেষ্টা করব সুযোগ কাজে লাগাতে।’
সিলেটে অনূর্ধ্ব-১৬ সাফের সেই দলে ছিলেন দীপক রায়ও। শুরুতে পাননি বড় ক্লাবও। দারিদ্র্যের মধ্যে বড় হওয়ায় বুট কেনার সামর্থ্যও ছিল না। দিনমজুরি করে বুটের টাকা জুগিয়েছেন দীপক। জাতীয় দলের বয়সভিত্তিক ফুটবলে খেলেছেন। একটু একটু করে বড় ক্লাবের নজরে এসেছেন। সবশেষ লিগে শেখ রাসেলের হয়ে ৬ গোল করে এসেছেন জাতীয় দলে। নিপুর মতো এই সুযোগ হাতছাড়া করতে চান না মিডফিল্ডার দীপক, ‘আমার জীবনে অনেক বড় প্রাপ্তি এটা। চেষ্টা করব নিজেকে মেলে ধরার। আমি আশায় ছিলাম জাতীয় দলে ডাক পাব।’
দীপকের বাবা মন্টু রায় আগে রিকশা চালাতেন, এখন অটোরিকশা চালান। এই মৌসুমেও শেখ রাসেলে চুক্তি করা তরুণ এই মিডফিল্ডার আর চান না বাবা অটো চালান, ‘যখন ফুটবল শুরু করি, তখন অভাবের মধ্য দিয়ে গিয়েছি। পরিবারের কেউ সমর্থন করত না শুধু মা ছাড়া। বাবা আমাকে খেলতে দিতেন না। সেই বাবা জাতীয় দলে ডাক পাওয়ায় ভীষণ খুশি। তাঁকে আর অটো চালাতে দিতে চাই না।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫