অভিনেত্রী শাবনাজ ও তাহমিনা সুলতানা মৌয়ের মা মারা গেছেন। তাঁদের মা আঞ্জুমান নাহার আজ শুক্রবার বেলা ১টা ৩৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৭ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন শাবনাজের স্বামী চিত্রনায়ক নাঈম।
আঞ্জুমান নাহারের জন্ম বরিশালে। দীর্ঘদিন ধরে তিনি সামাজিক কাজের সঙ্গে জড়িত ছিলেন, ছিলেন বৃক্ষপ্রেমী। ব্যক্তিগত উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে জড়িত ছিলেন।
জামাতা নাঈম বলেন, ‘দীর্ঘদিন ধরে অসুস্থ আমার শাশুড়ি আম্মা আজ মারা গেছেন। গত ১০ দিনের মতো তিনি হাসপাতালেই ভর্তি ছিলেন। ঢাকায় শাশুড়ি আম্মার জানাজা শেষে আজই আমরা লাশ নিয়ে বিক্রমপুর যাব। সেখানে মাগরিবের পর দ্বিতীয় জানাজা শেষে আমার শ্বশুরের কবরের পাশে দাফন করা হবে। তাদের জন্য সবার কাছে দোয়া চাই।’
আঞ্জুমান নাহারের স্বামী এস এম হুমায়ূন তিতাস গ্যাসের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। তিনি নাট্যচক্রের আজীবন সদস্য ছিলেন।
তিন বোনের মধ্যে শাবনাজ সবার বড়। তাঁর মেজ বোন সোনিয়া। সবার ছোট তাহমিনা সুলতানা মৌ। শাবনাজ ও মৌ অভিনয়ের সঙ্গে জড়িত। দীর্ঘ সময় ধরে শাবনাজ পর্দা থেকে দূরে থাকলেও মৌ ছোট পর্দার নিয়মিত মুখ। শৈশব থেকেই পরিবারের সাংস্কৃতিক আবহে বেড়ে উঠেছেন।

২০২৩ সালে সিরিজটির দ্বিতীয় কিস্তি শেষ হওয়ার পর থেকেই দর্শক অপেক্ষায় আছেন তৃতীয় অধ্যায়ের জন্য। অবশেষে শেষ হচ্ছে অপেক্ষা। আজ নিজের জন্মদিনের দিন মহানগর সিরিজের তৃতীয় সিজনের ইঙ্গিত দিলেন নির্মাতা আশফাক নিপুন।
১৪ ঘণ্টা আগে
গত ২১ মে মোহনলালের জন্মদিন উপলক্ষে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল জিতু জোসেফ পরিচালিত দৃশ্যম ৩। বিশ্বব্যাপী ২৩৭ কোটি রুপির বেশি ব্যবসা করে অন্যতম সফল মালয়ালম সিনেমার গৌরব অর্জন করে সিনেমাটি।
১৮ ঘণ্টা আগে
‘পদাতিক’ সিনেমায় মৃণাল সেনের যুবক ও বয়স্ক—দুই বয়সের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। ২০২৪ সালের আগস্টে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি সিনেমাটি। দুই বছর পর এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। কয়েক দিন আগেই এমনটা জানা গিয়েছিল। এবার জানা গেল মুক্তির তারিখ।
২০ ঘণ্টা আগে
সপ্তাহখানেক ধরে গুঞ্জন উঠে যুক্তরাষ্ট্রে পরিচয় হওয়া নিজের চেয়ে কম বয়সী এক যুবককে বিয়ে করেছেন প্রভা। গোপনে তিনি ‘চুক্তিভিত্তিক বিয়ে’ করেছেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে। অবশেষে বিয়ের খবর নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
১ দিন আগে