সাম্প্রতিক সময়ে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে দেশের নাটকপাড়া। বেশ কিছু ঘটনায় মুখোমুখি অবস্থানে সংগঠনগুলো। সংকট সমাধানে আজ একসঙ্গে বসছে দেশের নাটকপাড়ার তিন অভিভাবক সংগঠন।
টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব), ডিরেক্টরস গিল্ড ও অভিনয় শিল্পী সংঘ—এই তিন সংগঠন আজ বিকেলে একসঙ্গে বসছে বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছে টেলিপ্যাবের সাধারণ সম্পাদক সাজু মুনতাসির।
সাজু মুনতাসির আজকের পত্রিকাকে বলেন, ‘সাম্প্রতিক কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা বিব্রত। আসলে এভাবে চলতে দেওয়া যায় না। কঠোর ব্যবস্থা না নিলে এমন চলতেই থাকবে। আমরা সবার অভিযোগ শুনে দায়ীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব।’
প্রসঙ্গত, অভিনয়শিল্পীদের শুটিং সেটে আসার সময় নিয়ে বেশ কিছুদিন ধরেই মুখোমুখি অবস্থানে অভিনয়শিল্পী ও পরিচালকেরা। এক পক্ষ আরেক পক্ষকে দুষলেও কার্যত সংকটের হচ্ছে না কোনো সমাধান। এর মধ্যেই শুটিং সেটে অভিনয়শিল্পী দ্বারা প্রোডাকশন ম্যানেজারকে লাঞ্ছিত করার বেশ কিছু অভিযোগ ওঠে।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নতুন করে তৈরি হয়েছে ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’ গানটি। নজরুল ইসলাম বাবুর লেখা, অজিত রায়ের সুর করা ও সাবিনা ইয়াসমীনের গাওয়া গানটির নতুন করে সংগীত আয়োজন করেছেন ইমন চৌধুরী।
৩ ঘণ্টা আগে
রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ দিয়ে অভিষেক হলো স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্তর। পাঁচ বছরের বেশি সময় ধরে মডেলিং করছেন স্নিগ্ধা চৌধুরী। ২০২২ সালে রায়হান রাফীর ‘রাস্তা’ সিনেমা দিয়ে বড় পর্দায় যাত্রা শুরুর কথা ছিল তাঁর। জাজ মাল্টিমিডিয়ার সিনেমাটিতে সিয়াম আহমেদের বিপরীতে নায়িকা হিসেবে ঘোষণা করা...
১৩ ঘণ্টা আগে
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালায় শুরু হবে ‘আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান’। শুরুতে প্রদর্শিত হবে তথ্যচিত্র ‘দ্য পিপলস প্রেসিডেন্ট’।
১৪ ঘণ্টা আগে
২০২৪ সালের ১২ জানুয়ারি বিয়ে করেন অভিনেত্রী মৌসুমী হামিদ ও নাট্যকার আবু সাইয়িদ রানা। দীর্ঘ আড়াই বছর প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। দুই বছরের মাথায় ফাটল ধরেছে তাঁদের ভালোবাসার সংসারে। গত নভেম্বর থেকে আলাদা থাকছেন তাঁরা।
১ দিন আগে