টানা বৃষ্টির পর ঢাকার পাশের নদনদীগুলোতে পানির প্রবাহ কিছুটা বেড়েছে। সঙ্গে দূর হয়েছে গন্ধ। ছুটির দিন, তাই ঘুরে আসা যায় পাশের নদনদীগুলো থেকে।
ঢাকা থেকে বাসে কলাতিয়া বাজার পার হয়ে ঢালিকান্দি তিন রাস্তার মোড়। সেখান থেকে রিকশা নিয়ে চলে যাবেন ধলেশ্বরীর পাড়ে। কিছুক্ষণ নদীর পাড় ঘেঁষে বসে থেকে সময় কাটাতে চাইলে চলে যেতে পারেন কেরানীগঞ্জের ধলেশ্বরীর পাড়ে। উপভোগ করতে পারবেন নৌকা ও ট্রলারের যাতায়াত। সঙ্গে ভোজনরসিকেরা খেতে পারেন মুখরোচক নাশতা ও চা। আর নৌকা নিয়ে ভেসে বেড়াতে চাইলে চলে যেতে পারেন আশুলিয়ার জলাভূমি। সেখানে বিলের ধার ঘেঁষে বসে খেতে পারেন চটপটি কিংবা ফুচকা।
খোলামেলা পরিবেশ, নদী, বিস্তৃত মাঠ উপভোগ করে চাইলে চলে যেতে পারেন সারিঘাট। পোস্তগোলা ব্রিজ থেকে মাত্র চার কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গা। বসুন্ধরা রিভারভিউ আবাসিক এলাকার শেষ প্রান্তে গেলেই দেখতে পারবেন অপূর্ব জায়গাটি। আশপাশে বেশ কিছু খাবারের দোকান ও হাঁটার জায়গাও আছে। ৩০০ ফুটের রাস্তা ধরে সোজা চলে গেলে পূর্বাচল নিউ টাউন। সবুজে ঘেরা এই এলাকার ২১ নম্বর সেক্টরে রয়েছে ব্লু লেক।
যেকোনো ছুটির দিনে এই জায়গাগুলো থেকে ঘুরে আসতে পারেন সময় করে।

ছবি ও কবিতার দেশ বলা হয় ফ্রান্সকে। কিন্তু দেশটিকে ‘ফ্যাশন ব্র্যান্ডের দেশ’ বললেও অত্যুক্তি হয় না। ডিওর, সেন্ট লরেন্ট, শ্যানেলসহ বিভিন্ন বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ডের সূতিকাগার ফ্রান্স। এসব ফ্যাশন ব্র্যান্ড ফরাসি ফ্যাশনের প্রতি আমাদের মুগ্ধতা বাড়িয়ে দিয়েছে। সেরা ফরাসি ফ্যাশন ব্র্যান্ডগুলো পুরো বিশ্বের ত
২ ঘণ্টা আগে
এবার পর্যটক ভিসায় কাজ করা পর্যটকদের প্রতি কঠোর হচ্ছে ইন্দোনেশিয়ার বালি দ্বীপ কর্তৃপক্ষ। জনপ্রিয় এ পর্যটন দ্বীপে অবস্থানরত ডিজিটাল নোম্যাড, লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার এবং ভ্রমণবিষয়ক কনটেন্ট নির্মাতাদের ওপর নজরদারি আরও জোরদার করা হচ্ছে দ্রুতই। কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যটক ভিসায় দেশটিতে অবস্থান করে...
৪ ঘণ্টা আগে
হারিরা হলো মাংস, ছোলা, ডাল ও টমেটোর সংমিশ্রণে তৈরি স্যুপ। নামটি এসেছে আরবি শব্দ হারির থেকে। এর অর্থ রেশম। স্যুপটির টেক্সচার রেশমি বলে এই নামকরণ। মরক্কোর খাবার তালিকায় প্রায়ই এটি ওপরের দিকে থাকে। তাদের ঘরে, রেস্তোরাঁগুলোতে এমনকি রাস্তার ধারের খাবার হিসেবেও এটি বেশ জনপ্রিয়। দেশীয় স্টাইলে, ঘরেই বানিয়ে
৬ ঘণ্টা আগে
স্পেনে বেড়াতে গেলে আপনি উজ্জ্বল পোশাক পরা নারী খুব কমই দেখতে পাবেন। কিন্তু সবখানে উজ্জ্বল চেহারার নারী দেখতে পাবেন। তাঁদের ত্বকের স্বাভাবিক উজ্জ্বল রং এবং চমৎকার শারীরিক গঠনের পেছনে লুকানো রহস্য হচ্ছে নাচ এবং নিয়মিত সাইকেল চালানোর অভ্যাস। এ ছাড়া স্প্যানিশ নারীরা আর কী করেন, যে কারণে তাঁরা সবখানে...
১ দিন আগে