শহীদজায়া পান্না কায়সারের লেখা ‘মুক্তিযুদ্ধ: আগে ও পরে’ অবলম্বনে তৈরি হচ্ছে সিনেমা। ‘দিগন্তে ফুলের আগুন’ নামের সিনেমাটি পরিচালনা করছেন ওয়াহিদ তারেক। এতে পান্না কায়সারের চরিত্রে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম ও শহীদুল্লা কায়সার চরিত্রে মোস্তফা মনওয়ার। গত ১ আগস্ট থেকে শুরু হয়েছে সিনেমাটির শুটিং।
আজ দুপুরে সিনেমাটিতে পান্না কায়সার চরিত্রে নিজের লুক শেয়ার করেছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে একই ফ্রেমে তাঁর সঙ্গে শহীদুল্লা কায়সার চরিত্রে ধরা দিয়েছেন অভিনেতা মোস্তফা মনওয়ার। পোস্ট করার সাথে সাথেই প্রশংসায় ভাসছেন তাঁরা।
‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমাটি তৈরি হচ্ছে শহীদুল্লা কায়সার-পান্না কায়সার দম্পতির মেয়ে অভিনেত্রী শমী কায়সারের প্রযোজনা প্রতিষ্ঠান ধানসিঁড়ি প্রোডাকশন থেকে।
গত ৪ আগস্ট সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান শহীদজায়া পান্না কায়সার। তিনি একাধারে ছিলেন একজন লেখক, বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ। ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের এক সোনালি সন্ধ্যায় প্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যিক শহীদুল্লা কায়সারের সঙ্গে সংসার শুরু করেন তিনি। তবে তাঁদের সুখের সংসার বেশি দিন স্থায়ী হয়নি। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আলবদর বাহিনী শহীদুল্লা কায়সারকে ধরে নিয়ে যায়। তিনি আর ফিরে আসেননি।
এরপর মেয়ে শমী ও ছেলে অমিতাভকে নিয়ে শুরু হয় পান্না কায়সারের অন্যরকম যুদ্ধ। পেশা হিসেবে বেছে নেন অধ্যাপনা। স্বামীর জীবনাদর্শে উজ্জীবিত হয়ে পরবর্তী সময়ে লেখালেখি শুরু করেন তিনি। আত্মজীবনীমূলক গ্রন্থ ‘মুক্তিযুদ্ধ: আগে ও পরে’ বইয়ে পান্না কায়সার তুলে এনেছেন তাঁর জীবনসংগ্রাম, মুক্তিযুদ্ধের দিনগুলো, সর্বোপরি শহীদুল্লা কায়সারের জীবনের বিভিন্ন দিক।

দীর্ঘদিন ধরেই স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে আছেন সংগীতশিল্পী এস আই টুটুল। সেখান থেকেই সংগীতচর্চা করে যাচ্ছেন তিনি। এই রোজার ঈদ উপলক্ষে প্রকাশ করেছেন দুটি নতুন গান ‘বন্ধু কেউ নয়’ এবং ‘তুমি কৃষক ভালো না’। বন্ধু কেউ নয় শিরোনামের গানটি প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করেছেন এস আই টুটুল।
৪ ঘণ্টা আগে
গতকাল রোববার ফেসবুক পোস্টে তানিয়া বৃষ্টি লেখেন, ‘অপারেশন + লাইফ সাপোর্ট + আইসিইউ = ১১ দিন।’ অভিনেত্রীর এমন পোস্টের পর থেকে ভক্তরা রীতিমতো উদ্বিগ্ন। নির্মাতা চয়নিকা চৌধুরী জানান, ৯ মার্চ চিকিৎসার জন্য চেন্নাই যান তানিয়া। অস্ত্রোপচার শেষে আজ রাতে দেশে ফিরবেন অভিনেত্রী।
৫ ঘণ্টা আগে
গত চার বছর সিনেমা মুক্তি দেওয়ার জন্য কোরবানির ঈদকে বেছে নিলেও এবার রোজার ঈদে ‘প্রেশার কুকার’ মুক্তি দিয়েছেন রাফী। এবারও ঈদের প্রথম দিন থেকে প্রশংসিত হচ্ছে তাঁর পরিচালিত সিনেমাটি। দর্শকের প্রতিক্রিয়া দেখে রাফী জানালেন প্রেশার কুকার বানিয়ে তিনি সার্থক।
৭ ঘণ্টা আগে
ব্রিটিশ গায়ক এড শিরানের পর বিটিএস ব্যান্ডের জাংকুকের সঙ্গে গান নিয়ে আসছেন ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিং; এমন খবরে সয়লাব সোশ্যাল মিডিয়া। এর মধ্যে ইনস্টাগ্রামে অরিজিতের সঙ্গে ছবি শেয়ার করে সেই গুঞ্জন আরও উসকে দিয়েছেন জাংকুক।
৮ ঘণ্টা আগে