
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘৭১ টিভি’ ও ‘সময় টিভি’র টকশো বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার আজকের পত্রিকাকে এই সিদ্ধান্তের কথা জানান বিএনপির প্রচারবিষয়ক সম্পাদক ও দলের মিডিয়া সেলের সদস্যসচিব শহীদ উদ্দিন চৌধুরী।
তিনি বলেন, ‘আমাদের দলের (বিএনপি) যেসব নেতা টিভি টকশোতে যান, তাঁদের সঙ্গে বসে এ বিষয়ে আলোচনা করা হয়েছে। আলোচনা করে ৭১ টিভি ও সময় টিভির টকশোতে না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তাঁদের বলা হয়েছে, তাঁরা যেন ৭১ টিভি ও সময় টিভিতে আর না যান।’
শহীদ উদ্দিন চৌধুরী আরও বলেন, ৯ আগস্ট (বুধবার) থেকে টেলিভিশন দুটির টকশোতে না যাওয়ার এই সিদ্ধান্ত কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তা বলবৎ থাকবে।
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, ৭১ টিভি ও সময় টিভি সরকারকে খুশি করতে নগ্নভাবে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিশেষ করে এক দফার চলমান আন্দোলনে নেতৃত্বদানকারী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে শত্রুতামূলক প্রতিবেদন প্রচার করে যাচ্ছে। প্রতিষ্ঠান দুটির টকশো অনুষ্ঠানও পরিকল্পিতভাবে বিএনপিকে হেয় করার জন্য সাজানো হয়। এ অবস্থায় তাদের টকশো বর্জন করতে নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জাপান সফরে যাচ্ছেন। আজ শুক্রবার দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
১৬ ঘণ্টা আগে
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘১৯৭১ সালে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ছিল, সংসদে আইন পাসের মধ্য দিয়ে এটা প্রতিষ্ঠিত সত্য হয়ে গেছে।’ আজ শুক্রবার (১ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।
১৯ ঘণ্টা আগেবছরের ৩৬৪ দিন সবাই শ্রমিকদের দাবিগুলো ভুলে থাকলেও পয়লা মে দরদি ও আন্তরিক হয়ে ময়দানে নেমে পড়ে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, শ্রমিকদের প্রয়োজন ও মর্যাদাকে উপেক্ষা করে কোনো সমাজ টেকসই হতে পারে না।
২০ ঘণ্টা আগে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রবীণ শ্রমিকনেতা নজরুল ইসলাম খান বলেন, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়া...তারপরও সব আয়োজন শেষ হয়েছে। মঞ্চ প্রস্তুত, সমাবেশস্থলে পর্যাপ্ত মাইক লাগানো হয়েছে। এই সমাবেশে প্রধানমন্ত্রী আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন...
১ দিন আগে