বিমানবন্দর থেকে বেরিয়ে কথা না বললেও হাত নাড়িয়ে ‘হাই’ দিলেন সংবাদকর্মীদের, এরপর গাড়িতে উঠলেন তামিম ইকবাল। চিকিৎসা ও চিকিৎসকের পরামর্শ নিয়ে গতকাল রাতেই লন্ডন থেকে দেশের উদ্দেশে রওনা দেন তিনি। আজ বিকেল ৫টার পর এসে পৌঁছান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
পিঠের নিচের অংশে যেখানে চোট, লন্ডনে ইনজেকশন নেওয়ার পর দুই দিন পর্যবেক্ষণে ছিলেন তামিম। গতকাল পর্যবেক্ষণ পর্ব শেষ হয়েছে। জানা গেছে, ইনজেকশন নেওয়ার পর থেকে ভালো বোধ করছেন তিনি। তবে ব্যথার অবস্থা বুঝতে আরও কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে।
আপাতত তামিমকে ৭ থেকে ১০ দিন পুরো বিশ্রামে থাকতে হবে। এ সময় তাঁর ব্যথার অবস্থা সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে। ব্যথা ফিরে না এলে এরপর শুরু হবে তাঁর মাঠের ফেরার প্রক্রিয়া। কোমরের ব্যথা থেকে মুক্তি পেতে তামিমের সামনে দুটি পথ খোলা ছিল, অপারেশনের টেবিলে বসা অথবা ইনজেকশন। তামিম দ্বিতীয়টিকে বেছে নিয়েছেন।
অবসর ভেঙে মাঠে ফেরার অপেক্ষায় থাকা তামিমের কাছে অবশ্য ভিন্ন উপায়ও ছিল না। সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপ। ছুরি-কাঁচির নিচে গেলে লম্বা সময় মাঠের বাইরে গিয়ে দুটিকেই বিসর্জন দিতে হতো। তবে এখনো তামিমের ফেরার ওপর অনেক ‘যদি-কিন্তু’ ঝুলে আছে।
দেশে ফিরেই ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসের সঙ্গে আলোচনায় বসার কথা তামিমের। যেখানে বিসিবির কাছে নিজের চাওয়া, বিভিন্ন বিষয়ের সমাধান এবং সম্প্রতি ঘটে যাওয়া অনেক ব্যাপারেই আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিসিবি সূত্র জানিয়েছে, আগামী এক-দু দিনের মধ্যে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানের সঙ্গে আলোচনায় বসতে পারেন তামিম। এই আলোচনাকে অনেক গুরুত্বপূর্ণ হিসেবেই দেখা হচ্ছে। এশিয়া কাপ ও বিশ্বকাপের কন্ডিশনিং ক্যাম্পের প্রথম ধাপও শুরু হয়ে গেল আজ। প্রথম দিন ক্রিকেটাররা বিসিবির মেডিকেল বিভাগে শারীরিক অবস্থার পরীক্ষা দিয়েছেন। ক্যাম্পে তামিম কখন ফিরবেন, সেটিও জানা যাবে মেডিকেল রিপোর্ট এবং ওই আলোচনার পর।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধির লক্ষ্যে সার্কভূক্ত দেশগুলোর ফুটবলারদের অন্য দেশের লিগে স্থানীয় হিসেবে খেলার নিয়ম চালু করেছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। এরই মধ্যে এই নিয়ম বাস্তবায়ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাতেই আন্দোলনে নেমেছে স্থানীয় ফুট
৪ মিনিট আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির চেয়ারটা নাজমুল হাসান পাপনের ছিল ১২ বছর। কিন্তু ২০২৪ সালের ২১ আগস্ট তিনি পদত্যাগের পর এই পদে পরিবর্তন এসেছে বারবার। ফারুক আহমেদ, আমিনুল ইসলাম বুলবুলের পর এখন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তবে বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স তাতে মোটেও অবাক হননি।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপ দলে সুযোগ পেতে নেইমারের সামনে একেকটা ম্যাচ একেকটা অগ্নিপরীক্ষা। কার্লো আনচেলত্তির মতো ‘কড়া হেডমাস্টার’ যে ব্রাজিলের প্রধান কোচ, সেই দলে সুযোগ পাওয়া কি এতই সোজা! তাও আবার বিশ্বকাপের মতো টুর্নামেন্টে! মাথার ওপর যখন বিশাল চাপ, সেই সময় মেজাজ হারালেন ব্রাজিলের অভিজ্ঞ এই ফরোয়ার্ড।
২ ঘণ্টা আগে
জয় যেন ২০২৬ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের কাছে হয়ে গেছে সোনার হরিণ। পাঁচ ম্যাচ খেলেও জয়ের দেখা পায়নি। গত রাতে চেন্নাই সুপার কিংসের কাছে ৩২ রানে হেরেছে কলকাতা। হারের পর শাস্তিও পেয়েছেন কলকাতা অধিনায়ক অজিঙ্কা রাহানে।
৩ ঘণ্টা আগে