
গত মে মাস থেকে ভয়াল রূপ নিচ্ছে ভারতের মণিপুরের সহিংসতা। রাজধানী ইম্ফল ছাড়ছে আতঙ্কিত মানুষ। পালানোর সময় এটিএম বুথ থেকে এক ১৯ বছর বয়সী আদিবাসী নারীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে।
নির্যাতিত ওই নারীর মুখে ধর্ষণের রোমহর্ষক ও ভয়ংকর অভিজ্ঞতা তুলে ধরেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
তিনি বলেন, তাঁকে পাহাড়ি এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তিন পুরুষ পালাক্রমে ধর্ষণ করে। বন্দুকের বাঁট দিয়ে তাঁকে আঘাত করা হয়। তাঁকে কোনো পানি বা খাবার দেওয়া হয়নি। ১৫ মে তারা তাকে পাহাড়ি জঙ্গী গোষ্ঠীর হাতে তুলে দেয়।’
‘চারজন পুরুষ আমাকে সাদা বোলেরো গাড়িতে তুলে নিয়ে যায়। নিয়ে যাওয়ার সময় চালক ছাড়া বাকি তিনজন আমাকে নির্যাতন করে। এরপর তারা আমাকে পাহাড়ি এলাকায় নিয়ে ধর্ষণ ও নির্যাতন করে।’
ধর্ষণের শিকার ওই নারী আরও বলেন, ‘ঘৃণ্য যা যা করা যায়, তারা আমার সাথে করেছে এবং সারা রাত আমাকে পানিও খেতে দেয়নি। সকালে ওয়াশরুমে যাওয়ার জন্য চোখ খুলে দিতে বলি। তাদের মধ্যে একজন সদয় হয়ে চোখের বাঁধন খুলে দেয়। এরপর আমি চারপাশে দেখি এবং পরিস্থিতি বোঝার চেষ্টা করি। তার পরই আমি পালানোর সিদ্ধান্ত নিই।’
এক অটোরিকশাচালক তাঁকে সহায়তা করেন। গাড়ির ভেতরে সবজির স্তূপে লুকিয়ে রেখে ওই নারীকে নিরাপদে কাংপোকপিতে পৌঁছে দেন তিনি।
পরে তাঁকে পার্শ্ববর্তী নাগাল্যান্ডের রাজধানী কোহিমার এক হাসপাতালে ভর্তি করা হয় বলে তাঁর মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী নারী বলেন, তিনি ২১ জুলাই কাংপোকপি থানায় অভিযোগ দায়ের করেন।
ঘটনার দুই মাস পর সংঘবদ্ধ ধর্ষণ, অপরাধমূলক ভীতি প্রদর্শন, হত্যার উদ্দেশ্যে অপহরণের একটি ইম্ফলের পরম্পাট থানায় দায়ের করা হয়।
পুলিশ বলছে, ঘটনার কোনো প্রমাণ না থাকায় কোনো আসামি চিহ্নিত করা যায়নি এবং কেউ গ্রেপ্তার হয়নি। তবে তদন্ত চলছে। কিন্তু ভুক্তভোগীর অভিযোগের সপক্ষে উপযুক্ত তথ্যপ্রমাণের অভাবে তদন্ত এগোচ্ছে না। ভুক্তভোগী ন্যায়বিচার পাবেন কি না, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ঘটনার পেছনে তিনি পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস (টিএমসি) সরকারের অবহেলাকে দায়ী করেছেন। একই সঙ্গে মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের...
৯ ঘণ্টা আগে
দীর্ঘ ২৬ বছর পর নিজের অবৈধ সন্তানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছেন বেলজিয়ামের রাজপরিবারের সদস্য প্রিন্স লরাঁ। এর ফলে ২৬ বছর বয়সী ক্লেমঁ ভান্দেনকার্কহোভে এখন আইনগতভাবে রাজপুত্রের মর্যাদা পেয়েছেন এবং বাবার ব্যক্তিগত সম্পত্তিতে তার সৎভাই-বোনদের সমান উত্তরাধিকারও প্রতিষ্ঠিত হয়েছে।
১০ ঘণ্টা আগে
ভারতে মাত্র ২০ রুপি ঘুষ নেওয়ার অভিযোগে শুরু হওয়া একটি মামলার নিষ্পত্তি হয়েছে প্রায় ৩০ বছর পর। দীর্ঘ আইনি লড়াই শেষে গুজরাটের দুই সরকারি কর্মচারীকে খালাস দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
১০ ঘণ্টা আগে
এসব দুর্ঘটনার পর প্রশ্ন উঠেছে—কঠোর আইন ও আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও কেন ভারতে অগ্নিকাণ্ড এত প্রাণঘাতী হয়ে উঠছে? এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের প্রখ্যাত স্থাপত্য প্রতিষ্ঠান ‘কনফ্লুয়েন্স’-এর প্রতিষ্ঠাতা অংশীদার ও প্রধান স্থপতি বিনীতা সিঙ্ঘানিয়া এবং ‘ডিজাইন ফোরাম ইন্টারন্যাশনাল’ (ডিএফআই)
১০ ঘণ্টা আগে