গরুর মাংসের পাশাপাশি বাড়িতে রান্না হবে খাসির মাংস। খাসির রেজালা সুস্বাদু একটি খাবার। যেকোনো রেসিপিতে রাঁধতে পারেন এটি। আপনার জন্য রইল আমাদের রেসিপি।
উপকরণ
খাসির মাংস—১ কেজি
পেঁয়াজ কুচি—১ কাপ
আদা বাটা—১ টেবিল চামচ
রসুন বাটা—১ চা–চামচ
এলাচি—৩ টি
দারুচিনি—৩ টুকরো
টক দই—আধা কাপ
তেল—আধা কাপ
চিনি—১ চা–চামচ
লবণ—স্বাদমতো
দুধ—আধা কাপ
কাঁচামরিচ—৮ টি
প্রণালি
কড়াইয়ে তেল দিয়ে দারুচিনি ও এলাচি দিয়ে একটু নেড়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিন। এবার খাসির মাংস ঢেলে একে একে আদা বাটা, রসুন বাটা, টক দই দিয়ে ১০ মিনিট দমে রাখুন। টক দই শুকিয়ে এলে একটু নেড়ে দুধ, লবণ, কাঁচামরিচ দিয়ে আরও ১০ মিনিট দমে রাখুন। মাংস সেদ্ধ হয়ে গেলে প্লেটে ঢেলে পরিবেশন করুন মজাদার খাসির রেজালা। চাইলে নামানোর আগে একটু ঘি ছড়িয়ে নেড়ে নিতে পারেন।
রেসিপি: শিরীন মনি

এমন অনেকে আছেন, যাঁরা নিজের বাড়ি, নিজের বিছানা, এমনকি নিজের বালিশ ছাড়া ঘুমাতে পারেন না। এমন অভ্যাস যাঁদের আছে, তাঁরা কোথাও ঘুরতে গেলে পড়েন মহাবিপদে। বাড়ির পরিচিত পরিবেশের বাইরে গিয়ে বিছানা, বালিশ বদলে গেলে আর কোনোভাবে ঘুম আসে না। হতে পারে সেই ভ্রমণ ছুটি কাটানো কিংবা ভ্রমণের উদ্দেশ্যে। অন্য কোথাও...
২ ঘণ্টা আগে
আসছে দুর্গাপূজা। আর পূজা মানেই অনেক অনেক কেনাকাটা। নিজের জন্য তো বটেই, বাড়ির সব নারীরই যেন শাড়ি কেনার ধুম পড়ে। এ উপলক্ষে ডিজাইনাররাও নতুন নতুন থিমভিত্তিক শাড়ির নকশা করতে বসেন। সেই শাড়িগুলো কিন্তু আসতে শুরু করেছে বাজার এবং অনলাইন পেজগুলোতে। সামনে আরও আসবে।
১০ ঘণ্টা আগে
সপ্তাহে দুই থেকে তিন দিন ঠোঁটের যত্ন নিতে হবে। বাইরে থেকে ফিরে অলিভ অয়েল ম্যাসাজ করে লিপস্টিক তুলতে হবে। মুখ ধোয়ার পর লিপবাম লাগাতে হবে। সপ্তাহে দুই দিন চিনির সঙ্গে লেবুর রস মিশিয়ে ঠোঁট স্ক্র্যাব করলে উপকার পাওয়া যায়। দুধের সরের সঙ্গে মধু মিশিয়ে ঠোঁটে লাগালে কালচে ভাব ধীরে ধীরে কেটে যাবে।
১০ ঘণ্টা আগে
ঋতু বদলালে নতুন নতুন কেনাকাটায় ঘর ভরে তুলতে হবে—এমন কৃত্রিম ভাবনা থেকে বের হয়ে আসার সময় এসেছে। পশ্চিমা দেশগুলোতে দীর্ঘ শীত আগমনের আগে শরতে কেনাকাটার ধুম পড়ে যায়। তবে বাঙালির আবহমান সংস্কৃতিতে ঋতু পরিবর্তনের আবহাওয়াগত অভিঘাত তেমন নয়। বর্ষার ঘন কালো মেঘ কেটে শরতের নীল আকাশ উঁকি দিলে কাশফুলের...
১১ ঘণ্টা আগে