সৌন্দর্য তার নিজের ক্ষমতায় অনেক অন্ধকার দূর করতে পারে। এমন ইতিবাচক ভাবনা থেকে পুরো পৃথিবীতে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। তেমনই একটি প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’। এটি আমেরিকায় শুরু হয়েছিল ১৯৫২ সালের ২৮ জুন। ১৯৫৫ সালে প্রতিযোগিতাটি টেলিভিশনে প্রচার শুরু হয়।
প্রথম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় নিউইয়র্কের ক্যালিফোর্নিয়ায়। ফিনল্যান্ডের আরমি কুসেলা বিশ্বের প্রথম মিস ইউনিভার্স নির্বাচিত হয়েছিলেন।
মিস ইউনিভার্স নামে একটি প্রতিষ্ঠান এটি পরিচালনা করে। এর সদর দপ্তর নিউইয়র্কে। এই প্রতিযোগিতার লক্ষ্য হলো মানবতাবাদী ও বিশ্বের ইতিবাচক পরিবর্তনের কণ্ঠস্বর হয়ে ওঠা। এখানে নারীদের শুধু সৌন্দর্যের ওপর নয়, তাদের শরীরী ভাষা, রসবোধ, জ্ঞান, দৃষ্টি ও অন্যান্য প্রতিভাও বিচার করা হয়।
‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রার্থীর বয়স হতে হয় ১৮ থেকে ২৮ বছরের মধ্যে। এর পাশাপাশি প্রার্থীকে জাতীয় পর্যায়ের সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হতে হবে। বর্তমানে মিস ইউনিভার্সের প্রেসিডেন্ট পলা শোগার্ট। প্রতিযোগিতাটি ১৯০টিরও বেশি দেশের ৫০০ মিলিয়ন দর্শক দেখে আনন্দ পান।
মিস ইউনিভার্স প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে বেশি খেতাব নিয়ে এগিয়ে রয়েছে আমেরিকা। দ্বিতীয় স্থানে রয়েছে ভেনেজুয়েলা এবং তৃতীয় স্থানে ফিলিপাইন।

প্রতিদিন একটু একটু করে গরম বাড়ছে। খারাপ খবর হলো, তাপমাত্রা যত বাড়বে, ততই ত্বকের জেল্লা কমবে। তা ছাড়া গরমে ত্বকে ব্রণ ও র্যাশের সমস্যা দেখা দেয় বেশি। রোদের প্রকোপে ত্বকের প্রদাহ বেড়ে যায়। ফলে ঘাম জমে ব্রণ-ফুসকুড়ি বা হিট র্যাশের সমস্যা বাড়ে। এর থেকে রেহাই পেতে নামীদামি যত পণ্যই ব্যবহার করুন...
২০ মিনিট আগে
রাতে কয়েক পদ রাঁধতে মন চাইছে না? চটজলদি রান্না করে ফেলুন চিকেন জালি কাবাব। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
২ ঘণ্টা আগে
ভ্রমণের সময় একটি ফার্স্ট এইড কিট সঙ্গে রাখা জরুরি। এই কিটে সাধারণ অসুস্থতা এবং আঘাতের যত্ন নেওয়ার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র থাকা উচিত। এগুলো দোকানে কিনতে পাওয়া যায় অথবা নিজেরাই তৈরি করে নেওয়া যায়।
৭ ঘণ্টা আগে
ঘুম থেকে জেগেছি সূর্য ওঠার আগেই। কিন্তু চোখে নিদ্রাদেবী এখনো ভর করে আছেন। অনেক কষ্টে জেগে থাকার চেষ্টা করছি। কারণ, আজ সকাল সকাল বের হতে হবে নতুন গন্তব্যের দিকে। আমি ছাড়া অন্য সবাই ঘুমে। চোখ থেকে ঘুম তাড়াতে কী করা যায়, ভাবতে ভাবতে শেষ পর্যন্ত আবারও ঘুমিয়ে গেলাম।
৭ ঘণ্টা আগে