
বিশাল বহর নিয়ে বরিশাল নগরে ফিরেছেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। প্রায় তিন মাস পর মেয়র সাদিককে বরিশালে দেখা গেল। এরই মধ্যে মেয়রকে প্রতিহতে ভিন্ন বলায়ও গড়ে ওঠে। ঝড় ওঠে আলোচনা ও সমালোচনার। নগর ভবনও অনেকটা নিষ্প্রাণ ছিল মেয়রের অনুপস্থিতিতে। বরিশালে এসেই আগামী শনিবার (২৪ জুন) বিএনপির তারুণ্যের সমাবেশের বিপরীতে পাল্টা শান্তি সমাবেশের ডাক দিয়েছেন মেয়র সাদিক।
আজ বৃহস্পতিবার বিকেলে সড়কপথে বরিশালে পৌঁছান মেয়র সেরনিয়াবাত আবদুল্লাহ। ২৪ জুন নগর ভবনের সামনে যুবলীগের শান্তি সমাবেশ সফলে প্রস্তুতি সভা করার জন্য আজ বরিশালে আসেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
চেয়ারম্যান পরশের সঙ্গেই মেয়র সাদেক বরিশালে এসে নগরের কালীবাড়ি রোডের সেরনিয়াবাত ভবনে নেতা-কর্মীদের নিয়ে সভা করেন। আওয়ামী লীগের দায়িত্বশীল মূত্রে জানা গেছে, মেয়র সাদিককে নগরে পৌঁছে দিতেই যুবলীগ চেয়ারম্যান পরশ বরিশালে আসেন। তিনি বিকেলেই রাজধানীতে ফিরে যান।
এর আগে সড়কপথে গড়িয়ারপাড় পৌঁছালে নেতা-কর্মীদের ঢল নামে রাস্তায়। শত শত মোরসাইকেল বহর যুবলীগ চেয়ারম্যান পরশ এবং মেয়র সাদিককে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। বিকেলে নগরের কালীবাড়ি রোডে সেরনিয়াবাত ভবনে প্রবেশ করলে সেখানে শত শত নেতা-কর্মী জড়ো হয়ে মুহুর্মুহু স্লোগান দেন।
জানা গেছে, কাল শুক্রবার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রায় অংশ নেবেন মেয়র সাদিক। এ উপলক্ষে চলছে প্রস্তুতি। শনিবার নগর ভবনে যুবলীগের আয়োজনে শান্তি সমাবেশ হবে নগর ভবনে। ওই সমাবেশে প্রধান অতিথি থাকবেন যুবলীগ চেয়ারম্যান পরশ। একই দিন বিকেলে বেলস পার্কে বিএনপির তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব।
নগর আওয়ামী লীগের সহসভাপতি ও প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু বলেন, ‘আমরা আগে যেভাবে মেয়র সাদিকের নেতৃত্বে রাজনীতি করেছি, তেমনি এখনো বরিশাল নগরের মাঠে থাকব।’
মহানগর বিএনপির সভাপতি মনিরুজ্জামান ফারুক বলেন, শনিবার তাঁরা বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) বিভাগীয় তারুণ্যের সমাবেশ করবেন। ওই সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা আমাদের কর্মসূচি করব। যুবলীগ কী করবে তা তাদের বিষয়। এ নিয়ে অস্বস্তি থাকলেও আমাদের কর্মসূচি সফল করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছি।’
এ ব্যাপারে বরিশাল মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘শনিবার বিকেলে নগর ভবনের সামনে যুবলীগের শান্তি সমাবেশ। এতে প্রধান অতিথি থাকবেন যুবলীগের চেয়ারম্যান। বিএনপি তাদের মতো সমাবেশ করবে, আমরা আমাদের মতো সমাবেশ করব। আমরা দেখাতে চাই যে রাজনীতিতে সহনশীলতা আছে।’

লক্ষ্মীপুরের কমলনগরে একই রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিসহ তিন ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার হাজিরহাট ইউনিয়নের কালা মসজিদসংলগ্ন নিমাই চক্রবর্তী ও ব্যবসায়ী মিল্লাত হোসেনের বাড়িতে ডাকাতি করা হয়। একই রাতে উপজেলার তোরাবগঞ্জ বাজারের আক্তার এন্টারপ্রাইজ, চৌধুরী ট্রেডার্স ও নিউ
২ মিনিট আগে
ময়মনসিংহের হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ময়মনসিংহ ইউনিট। আজ মঙ্গলবার উপজেলার ধুরাইল ইউনিয়নের গোরকপুর ও পাবিয়াজুরি এলাকায় ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবারের মাঝে এ সহায়তা দেওয়া হয়।
২০ মিনিট আগে
চুয়াডাঙ্গা সদর উপজেলায় পাখিভ্যান ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফাহিম (৪) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির মা মোছা. শিউলিসহ চারজন আহত হয়েছেন।
২৩ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের ভুল্লী উপজেলায় ট্রাকের ধাক্কায় হাবিবা আক্তার (১৮) নামে ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় হাবিবার মা শাহিনা বেগমসহ (৩৫) আরও ১১ নারী-শিশু আহত হয়েছেন। আহতদের অবস্থাও বেশ আশঙ্কাজনক।
২৬ মিনিট আগে