
ভোট চলার দুই ঘণ্টা পর্যন্ত রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে ভোটে অনিয়মের খবর পাননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা।
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। দুই সিটিতে ৮ লাখের বেশি নাগরিক ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটাধিকার প্রয়োগ করে তাঁদের নগরপিতা নির্ধারণের সুযোগ পাবেন।
সিলেট সিটি করপোরেশনের ৪ লাখ ৮৭ হাজার ৭৪৭ জন আর রাজশাহী সিটিতে মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৯৭৬ জন।
রাশেদা সুলতানা বলেন, ‘নির্বাচন কমিশনের মনিটরিং সেল থেকে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার কোনো তথ্য পাই নাই। মাঠের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ হচ্ছে, এ পর্যন্ত আমাদের কাছে অনিয়মের তথ্য নাই।’
ভোটার উপস্থিতি ভালো জানিয়ে রাশেদা সুলতানা বলেন, ‘বেশ ভালো। সিলেটের কোনো কোনো এলাকায় বৃষ্টি হচ্ছে । আর সব জায়গায় ভালো। রাজশাহীতে খুবই ভালো।’
তবে এখন পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে সে রকম কোনো তথ্য দিতে পারেননি এই কমিশনার। এই কমিশনার বলেন, ‘এখন পর্যন্ত এ রকম কোনো তথ্য আসে নাই। হয়তো কিছুক্ষণের মধ্যেই আমরা পাব।’
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) জটিলতার কোনো খবর আসেনি উল্লেখ করে রাশেদা সুলতানা বলেন, ‘শুধু রাজশাহীর একটা জায়গায় একটু শুরু হইছিল। ওটা সঙ্গে সঙ্গে শেষ হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সঙ্গে আমার কথা হয়েছে, ঠিক সময়ে শুরু হয়েছে। এখন পর্যন্ত ইভিএম নিয়ে কোনো তথ্য আসে নাই। ত্রুটি দেখা দিলে ব্যাকআপ মেশিন আছে। কারিগরি টিম আছে। সমস্যা হলে আমরা সঙ্গে সঙ্গে দূর করার চেষ্টা করব।’

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা ১৭৪ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে, লিবিয়া সরকার ও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের...
৪৪ মিনিট আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক প্রয়াত ওসমান হাদির জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাঁর...
১ ঘণ্টা আগে
দেশের চলমান জ্বালানি সংকট সমাধানে সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই প্রেক্ষাপটে জাতীয় সংসদে বিরোধী দলের পাঁচ সদস্যের নাম ঘোষণা করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমান।
২ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী ৫ মে দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১...
২ ঘণ্টা আগে