যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলীয় কংগ্রেস সদস্য উইলিয়াম বিল কিটিং এক টুইটে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে তিনি (বিল) উদ্বিগ্ন। বাংলাদেশ সময় মঙ্গলবার মধ্যরাতে ওই টুইটটি করেন বিল কিটিং।
বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীগুলো ও কর্মকর্তাদের মধ্যে যারা মানবাধিকার লংঘনে জড়িত, তাদের জবাবদিহির আওতার আনতে বলা অব্যাহত রাখতে তিনি ব্লিঙ্কেনের প্রতি আহ্বানও জানান।
বিল তাঁর টুইটে গত ৮ জুন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে পাঠানো ছয় কংগ্রেস সদস্যের চিঠিও যুক্ত করে দেন। উইলিয়াম কিটিং ছাড়াও অন্য যে পাঁচ কংগ্রেস সদস্য চিঠিতে স্বাক্ষর করেছেন, তাঁরা হলেন জেমস ম্যাকগভার্ণ, বারবারা লি, জিম কস্টা, দিনা টিটাস ও জেমি রাস্কিন।
চিঠিতে তাঁরা ২০২১ সালে র্যাবের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা এবং বাংলাদেশের জন্য গত মে মাসে ঘোষণা করা মার্কিন ভিসা নীতির প্রতি সমর্থন জানান।
ব্লিঙ্কেনের কাছে তাঁরা চিঠিতে যেসব বিষয় জানতে চেয়েছেন, তার মধ্যে রয়েছে-মার্কিন পররাষ্ট্র দপ্তর বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীসহ সরকারের বিভিন্ন সংস্থার মানবাধিকার লঙ্ঘনের ঘটনা কী প্রক্রিয়ায় অনুসরণ করে থাকে? র্যাব ও এর কতিপয় কর্মকর্তার ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তা যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোও যাতে অনুসরণ করে থাকে, সে বিষয়ে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে? যেসব ব্যক্তি গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ায় বাধা দেয়, তাদের জন্য ভিসা নীতি ঘোষণার বাইরে বাংলাদেশে আগামী নির্বাচন সুষ্ঠু ও অবাধ হওয়ার বিষয়টি নিশ্চিত করতে আর কী কী ব্যবস্থা নিচ্ছে? আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার মত পরিবেশ থাকছে কি না, তা যাচাইয়ের জন্য স্বাধীন মত প্রকাশ, সমাবেশ ও সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগসহ আর কী কী ব্যবস্থার ওপর পররাষ্ট্র দপ্তর নজর রাখবে?

জাতীয় সংসদের নারী সদস্য (সংরক্ষিত মহিলা আসন-২৩) ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশনকে অবহিত করার পরই আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন দিয়ে আসনটি পূরণ করবে।
১ ঘণ্টা আগে
সাইবার অপরাধ মোকাবিলায় ৪ হাজার ৫৯২ জনবলের একটি বিশেষায়িত সাইবার পুলিশ ইউনিট গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নতুন এই ইউনিটে সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ফিন্যান্সিয়াল ডেটা অ্যানালিস্ট, ক্রিপ্টো অ্যানালিস্ট, ম্যালওয়্যার অ্যানালিস্ট, ডার্ক ওয়েব অ্যানালিস্টসহ...
১ ঘণ্টা আগে
সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের স্থানীয় আইন ও সামাজিক শান্তি-শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে সংরক্ষিত এলাকা ও স্থাপনা, সংবেদনশীল ঘটনা বা বিষয় এবং অপ্রয়োজনীয় ছবি ও ভিডিও ধারণ থেকে বিরত থাকতে বলা হয়েছে...
২ ঘণ্টা আগে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতা ও স্লট ব্যবস্থাপনা সীমিত থাকায় সৌদি এয়ারলাইনস ফ্লাইদিলের অতিরিক্ত ফ্লাইট পরিচালনার অনুরোধ তাৎক্ষণিকভাবে বিবেচনা করা সম্ভব হচ্ছে না। তবে বিকল্প হিসেবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি দাম্মাম ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া
২ ঘণ্টা আগে