বছরের শুরুর দিকেই জানা গিয়েছিল, পশ্চিমবঙ্গের রাজ চক্রবর্তী পরিচালিত ‘আবার প্রলয়’ সিরিজের আইটেম গানে নেচেছেন বাংলাদেশের নুসরাত ফারিয়া। ছয় শতাধিক শিল্পী নিয়ে ‘খেলা হবে’ শিরোনামের গানের শুটিং করেছেন তিনি। কোরিওগ্রাফিতে ছিলেন বাবা যাদব। ‘আবার প্রলয়’ সিরিজটি মুক্তির অপেক্ষায় আছে। টালিউডের পর এবার দেশের সিনেমার আইটেম গানে দেখা যাবে ফারিয়াকে।
রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমার ‘কলিজা আর জান’ শিরোনামের গানে দর্শক মাত করবেন ফারিয়া। রাসেল মাহমুদের কথায় এর সুর-সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন নিধি। কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা। গানটিতে ফারিয়ার সঙ্গে অংশ নিয়েছেন চার শতাধিক নৃত্যশিল্পী। বিশাল আয়োজনে হয়েছে এ গানের শুটিং। গানটিতে ফারিয়ার সঙ্গে দেখা যাবে সুড়ঙ্গ সিনেমার নায়ক আফরান নিশোকে। রায়হান রাফীর পরিচালনায় এ সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষেক হচ্ছে এ অভিনেতার।
নতুন এই আইটেম গান নিয়ে এখনই কথা বলতে রাজি নন ফারিয়া। গানটি প্রকাশের পর এ নিয়ে বিস্তারিত জানানোর ইচ্ছা তাঁর। ভবিষ্যতে তাঁকে আইটেম গানে নিয়মিত দেখা যাবে কি না, জানতে চাইলে ফারিয়া বলেন, ‘সম্প্রতি কলকাতায় একটি গানে পারফর্ম করেছি। এবার দেশে কাজ করলাম, তাই এ প্রশ্ন দর্শকের মনে ওঠা স্বাভাবিক। তবে এখন নয়, গান প্রকাশের পর সব বিষয় নিয়ে কথা বলতে চাই।’
জানা গেছে, ‘কলিজা আর জান’ গানটিতে পারফর্ম করার সিদ্ধান্ত নিতে দুই সপ্তাহ সময় নিয়েছেন ফারিয়া। সিনেমার পরিচালক রাফী বলেন, ‘গল্পের প্রয়োজনেই আইটেম গানটি রাখা হয়েছে। গানটি আন্তর্জাতিক মানের করার জন্য জনপ্রিয় এক মুখ প্রয়োজন ছিল। ফারিয়া দুই বাংলাতেই খুব জনপ্রিয়, ভালো নাচতে জানেন। এ কারণে গানটিতে ফারিয়াকে নেওয়া হয়েছে।’ গতকাল প্রকাশ পেয়েছে গানটির টিজার। কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘সুড়ঙ্গ’। প্রযোজনায় রয়েছে যৌথভাবে আলফা আই ও চরকি।
এদিকে সম্প্রতি নুসরাত ফারিয়া চুক্তিবদ্ধ হয়েছেন তানিম রহমান অংশুর ‘সে ধীরে আসে’ সিনেমায়। সত্তরের দশকের প্রেক্ষাপটে নির্মিত হবে সিনেমাটি। জানা গেছে, আগস্টে শুরু হবে শুটিং। বর্তমানে চলছে প্রি-প্রোডাকশনের কাজ। এ ছাড়া ফারিয়া শেষ করেছেন অনম বিশ্বাস পরিচালিত ‘ফুটবল ৭১’ সিনেমার কাজ। তিনি সমানতালে কাজ করছেন টালিউডেও। বাবা যাদবের নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এর আগে শেষ করছেন টালিউডের ‘ভয়’ ও ‘রকস্টার’ সিনেমার কাজ।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫