ইন্টার মিয়ামিতে খেলতে যাওয়া লিওনেল মেসির অনেকটাই নিশ্চিত। মিয়ামি শহরেই আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলার কিনেছেন প্রায় ৯৮ কোটি টাকার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট।
স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সারের প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে মিয়ামিতে পোর্শ ডিজাইন টাওয়ারে মেসি একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন।
অ্যাপার্টমেন্ট কিনতে তার খরচ হয়েছে ৯০ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ৯৭ কোটি ৩৯ লাখ টাকা। পোর্শ ডিজাইন টাওয়ার এই বাড়িটি তৈরি হয়েছে ২০১৭ সালে। আমেরিকায় পরিবার নিয়ে থাকার জন্য বাড়িটি উপযুক্ত। স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে থাকতেই মেসি বাড়িটি কিনেছেন। তাঁর তিন সন্তানের বিশ্ববিদ্যালয়ে ওঠার আগে তাদের স্কুলে ভর্তি করাতে চান আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। বাড়িতে রয়েছে আশপাশের নয়নাভিরাম দৃশ্য উপভোগ করার সুযোগ। এই বিল্ডিং থেকে মিয়ামি সমুদ্রসৈকত কয়েক সেকেন্ড দূরে। আবাসিক গাড়ি রাখার জন্য এই বিল্ডিংয়ে রয়েছে আকর্ষণীয়, নজরকাড়া লিফট। মালিকেরা তাঁদের গাড়ি পছন্দের জায়গায় পার্ক করে রাখতে পারেন। ৬০ তলার এই বাড়ি ফ্লোরিয়া অঙ্গরাজ্যের বল হারবার ও অ্যাভেঞ্চুরা শহরের মাঝে অবস্থিত। ইন্টার মিয়ামি স্টেডিয়াম থেকে তা ২৫ মিনিট দূরের পথ। মেসির নতুন বাড়িতে রয়েছে সিনেমা, গলফ ও রেসিং সিমুলেটরস। ঘরোয়া পর্যায়ে রেস্তোরাঁর ব্যবস্থাও রয়েছে এই বাড়িতে।
গত শনিবার লিগ ওয়ানের ম্যাচে মুখোমুখি হয় পিএসজি-ক্লেরমঁ ফুত। এই ম্যাচ ছিল পিএসজির জার্সিতে মেসির শেষ ম্যাচ। আর্জেন্টাইন তারকার ভবিষ্যৎ গন্তব্য নিয়ে আলোচনা আরও জোরালো হয়। সম্ভাব্য গন্তব্য হিসেবে আল হিলালের নাম শোনা যাচ্ছিল। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্টের মতে, ৬ জুন আল হিলাল মেসিকে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে চেয়েছিল। আর্জেন্টাইন তারকা ফুটবলারের থেকে ‘নিশ্চিত হ্যাঁ’ শোনার অপেক্ষা করছিল। পরে মেসি মিয়ামিতে যাওয়ার কথা নিজেই জানিয়েছেন। যদিও তাঁর এবং ইন্টার মিয়ামির আনুষ্ঠানিক চুক্তি এখনো হয়নি।

বাংলাদেশের কাছে ডারউইনে হারের পর তোপের মুখে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। প্যাট কামিন্স-ট্রাভিস হেডরা যেভাবে অসহায় আত্মসমর্পণ করেছেন সেটাকে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে লজ্জাজনক আখ্যা দেওয়া হয়েছে। দেশটির সংবাদমাধ্যমের মতো রিকি পন্টিংও ধুয়ে দিয়েছেন কামিন্সদের। সেই তালিকায় এবার যোগ দিলেন ইয়ান চ্যাপেল।
২৬ মিনিট আগে
রদ্রি যখন বার্সেলোনার এল প্রাত বিমানবন্দর থেকে বের হলেন, ক্যামেরার ঝলকানি আর সাংবাদিকদের ভিড়ে তাঁর মুখে ফুটে উঠল ক্লান্তিহীন এক চওড়া হাসি। তাঁর এই আগমনে গ্রীষ্মকালীন দলবদলের সবচেয়ে আলোচিত এক ঘটনা সমাপ্তির পথে। ম্যানচেস্টার সিটিতে সাফল্যের এক সোনালি অধ্যায় পেছনে ফেলে স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক বার
১ ঘণ্টা আগে
গতকাল সোমবার নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ইস্ট দিল্লি রাইডার্স ও নিউ দিল্লি টাইগার্সের ম্যাচে ঘটনাটি ঘটে। নিউ দিল্লি টাইগার্সের রান তাড়ার ১৮তম ওভারে আশিষ মীনার করা বলে সরাসরি ব্যাট চালান থারেজা। তাঁর জোরালো শটটি আম্পায়ার ভরদ্বাজের মুখের এক পাশে গিয়ে আঘাত করে।
১৩ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে প্রকাশ করা কালভাগনির একটি ভিডিওতে দেখা যায়, তালিয়াফিকো একদল বুনো শূকরের কাছে গিয়ে খাবার দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু খাবারের বদলে প্রাণীগুলো দ্রুত তাঁর দিকেই ঝুঁকে পড়ে। কয়েকটি শূকর তাঁর চারপাশে জড়ো হয়ে পায়ে কামড়াতে শুরু করে। পরিস্থিতি সামলাতে তাদের দূরে সরিয়ে রাখতে দেখা যায় তালিয়াফিকো
১৩ ঘণ্টা আগে