
মানবাধিকার সংগঠনের কর্মকর্তা ও কর্মচারী সেজে জাতিসংঘের আমন্ত্রণ পেয়ে যুক্তরাষ্ট্রের ভিসা নিতে গিয়ে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন। তাঁদের বিরুদ্ধে বাংলাদেশে মার্কিন দূতাবাসের একজন কর্মকর্তা মামলা করেছেন। মামলাটি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার বিভাগ তদন্ত করছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মহিউদ্দিন জুয়েল, উজ্জ্বল হোসেন মুরাদ, এনামুল হাসান, শাহদাদ ও হাদিদুল মুবিন। তাঁদের মধ্যে উজ্জ্বল হোসেন মুরাদ নিজেকে প্রোটেকশন ফর লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন নামে একটি সংস্থার নির্বাহী পরিচালক এবং মহিউদ্দিন জুয়েল সংস্থার চেয়ারম্যান পরিচয় দেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ইনভেস্টিগেশন টিমের উপকমিশনার মোহাম্মদ তারেক বিন রশিদ বলেন, ‘চক্রটি ২০১৯ সাল থেকে এই ভুয়া সংগঠনের নামে জাতিসংঘের বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানের আমন্ত্রণ সংগ্রহ করে মানব পাচার করে আসছিল। ২১ মে যুক্তরাষ্ট্র দূতাবাসের অভিযোগের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁরা জানান, বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে তাঁরা এই ভুয়া সংগঠনের ব্যানারে জাতিসংঘে ই-মেইল করেন। আমন্ত্রণপত্র পাওয়ার পর তাঁরা যুক্তরাষ্ট্রের ভিসা নিতে যান। দূতাবাস কর্তৃপক্ষ তাঁদের জালিয়াতি ধরে ফেলে গুলশান থানায় মামলা করে। এরপর তাঁদের গ্রেপ্তার করা হয়।’
জাতিসংঘে এবার তাঁদের ‘আদিবাসী’ বিষয়ক একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণপত্র পাঠিয়েছিল বলে জানান উপকমিশনার তারেক বিন রশিদ।

ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
৩ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
৭ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৬ আগস্ট ২০২৬
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ জুলাই ২০২৬