পড়াশোনার সংজ্ঞা কী, জানতে চাইলে অনেকেই ঘাবড়ে যাবে। খানিক পর কেউ বলবে, পড়াশোনা মানে বই পড়া আর পড়ে নতুন কিছু শেখা। শুনতে সহজ। তবে এ সহজ কাজেরও আছে কিছু কৌশল। জনপ্রিয় দুটি কৌশল হলো—এসকিউথ্রিআর এবং ফাইনম্যান টেকনিক।
এসকিউথ্রিআর
‘এস’ ও ‘কিউ’ দিয়ে হয় সার্ভে ও কোয়েশ্চেন। তিনটা ‘আর’ দিয়ে হয়—রিড, রিসাইট, রিভিউ।
সার্ভে: এর বাংলা জরিপ। তবে পড়াশোনার ক্ষেত্রে জরিপটা চালাতে হবে বইয়ের অধ্যায়ের ওপর। নতুন কোনো অধ্যায় শুরুর আগে গোটা অধ্যায়ে চোখ বোলানোই হলো জরিপ। আর এ ক্ষেত্রে শুরুতেই তোমাকে অধ্যায়ের প্রতিটি শিরোনাম, উপ-শিরোনামগুলো টুকে নিতে হবে। মাথায় ঢুকিয়ে নিতে হবে অধ্যায়টা কিসের ওপর এবং তাতে কী কী ছবি আছে।
কোয়েশ্চেন: এবার প্রশ্ন খোঁজার পালা। তবে যেকোনো অধ্যায় পড়ার আগে কিছু প্রশ্নের উত্তর আলাদা করে জেনে নিতেই হবে—অধ্যায়টা কিসের ওপর? এ অধ্যায় থেকে কী কী শেখার আছে? এ অধ্যায় সম্পর্কে আমি আগে থেকে কী কী জানি? নতুন করে কী জানতে হবে?
রিড: পড়তে তো হবেই। তবে কৌশলের এই ধাপে মূলত গোটা অধ্যায়টিকে একবারে পড়ে ফেলার কথাই বলা হয়েছে। এতে শুরুতেই পুরো অধ্যায় সম্পর্কে ধারণা পোক্ত হবে এবং নতুন করে আরও প্রশ্ন গজাবে মাথায়।
রিসাইট: একটি অংশ পড়ার পর ওই অংশটুকু পড়ে কী জানলে সেটা এবার নিজের মতো লেখার পালা। মূল পয়েন্টগুলো মনে করার চেষ্টা করতে হবে এবং আগের ধাপে তৈরি করা প্রশ্নগুলোর উত্তর বের করতে হবে।
রিভিউ: পুরো অধ্যায় পড়া শেষে পরীক্ষার জন্য অপেক্ষা না করে নিজেকে যাচাই করে নিতে হবে। এ ক্ষেত্রে গোটা অধ্যায় থেকে কুইজের প্রশ্ন বাছাই করে নিতে পারো। সৃজনশীল প্রশ্ন বানিয়ে নিতে পারো নিজের মতো করে। নিজেকে যাচাইয়ের সময় দরকার হলে যেকোনো অংশে আবার চোখ বুলিয়ে নিতে পারো।
ফাইনম্যান টেকনিক
বিজ্ঞানী রিচার্ড ফাইনম্যান পড়াশোনার এ কৌশল আবিষ্কার করেছেন। তিনি বলতেন, কোনো কিছু ভালো করে শেখার উপায় হলো সেটাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে শেখা। এর মানে হলো, আমরা যখন কোনো কিছু নিজের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করি, তখন সেটা আরও দ্রুত শিখি। মূলত বিজ্ঞানের বিষয়গুলো পড়ার ক্ষেত্রেই ফাইনম্যান কয়েকটি ধাপের কথা বলেছেন—
যে বিষয়টি শিখবে সেটার শিরোনাম একটা কাগজের ওপর লিখে নাও।
এরপর ওই কাগজের ওপর বিষয়টাকে এমনভাবে ব্যাখ্যা করতে থাকো, যেন তুমি তা আরেকজনকে শেখাচ্ছ। নিজের সেই ব্যাখ্যায় চোখ বোলাও, কোথায় কী ভুল করলে এবং কেন করলে সেটা বের করো। বই থেকে সেটার উত্তর খুঁজে আবার ব্যাখ্যা করো।
কাজটা শেষ হলে নিজের ব্যাখ্যায় আবার চোখ বোলাও। সেখানে কোথাও জটিল কোনো টার্ম ব্যবহার করে থাকলে সেটাকে আবার সরল করার চেষ্টা করো।

পবিত্র মাহে রমজান উপলক্ষে ‘বিশ্ববন্ধু ৯৩ পরিবার’ (এসএসসি’ ৯৩ ব্যাচ)-এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ, ১২ রমজান) রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে অবস্থিত পলওয়েল কারনেশন রয়েল গার্ডেন রেস্তোরাঁয় এই আয়োজন অনুষ্ঠিত হয়।
২ ঘণ্টা আগে
অফিস আদেশে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালনের মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হলো। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত সভাপতির স্বাক্ষরে বেতনের সরকারি অংশের (এমপিও) সঙ্গে স্কুল বা কলেজ ফান্ড হতে দেওয়া বেতন-ভাতার প্রাপ্ত অংশের বিলের বিষয়ে...
৫ ঘণ্টা আগে
‘আমরা সুন্দর পরিকল্পনা করে দীর্ঘ মেয়াদে সব পরিবর্তন নিয়ে আসব। আর বাকি যে বিষয়গুলো মীমাংসিত, সেগুলো যদি দীর্ঘ মেয়াদে আরও ভালো করার জন্য পরিবর্তনের প্রয়োজন হয়, দীর্ঘ মেয়াদে আমরা পরিবর্তন করব। কিন্তু হুটহাট কিছুতে আমরা হাত দিতে রাজি না...
৬ ঘণ্টা আগে
চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম (পাঠ্যক্রম) কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে...
১ দিন আগে