
বরিশাল নগরের রূপাতলীতে শ্রমিক ইউনিয়নের কার্যালয় আজ সোমবার দখল করে নিয়েছে ক্ষমতাসীন দলের একাংশ। তারা নিজেদের নৌকার মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাতের অনুসারী দাবি করে আসছেন। কার্যালয়টি এর আগে মেয়র সাদিকের অনুসারীরা নিয়ন্ত্রণ করত। এ নিয়ে সেখানে উত্তেজনা বিরাজ করছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, সুমন মোল্লা নামে এক শ্রমিক নেতা ইউনিয়ন অফিস দখল করেছেন বলে শুনেছি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শ্রমিক ইউনিয়নের সম্পাদক আরিফুর রহমান সুমন মোল্লা ও তাঁর লোকজন সকালে কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করে শ্রমিকদের বদলি সিপ ও ইউনিয়নের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। এ সময় সাধারণ শ্রমিকেরাও তাদের সঙ্গে যোগ দেন। সেখানকার একাধিক শ্রমিক জানান, শ্রমিক ইউনিয়নের পুরোনো শ্রমিক হলেও আমাদের বেকার রাখা হয়েছিল। অর্ধশত শ্রমিকদের কোনো ডিউটি দেওয়া হতো না।
জানতে চাইলে মেয়র সাদিক অনুসারী মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস আজকের পত্রিকাকে বলেন, সুমন মোল্লা অফিস দখল করেছে। আজ সোমবার থেকে তাঁরা শ্রমিকদের মধ্যে বদলি স্লিপ বণ্টন করেছেন। যদিও উচ্চ আদালত এর কার্যক্রম স্থিতিশীল রাখার নির্দেশ দিয়েছেন। বিষয়টি ওসিকে জানিয়েছেন।
তবে বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সুমন মোল্লা বলনে, অফিস তালা দেওয়া ছিল। সেটি শ্রমিকদের জন্য খুলে দেওয়া হয়েছে। বদলি স্লিপের বিষয়ে আলোচনা চলছে। তিনি বলেন, ওদের ক্ষমতা নেই বাস টার্মিনালের শ্রমিকদের সেবা দেওয়ার। তাই নতুন করে শ্রমিকদের জন্য কাজ করবেন তারা।
গত বছরের ৩ এপ্রিল রূপাতলী বাসটার্মিনালে আধিপত্য বিস্তার নিয়ে মেয়র সাদিক আবদুল্লাহ ও পানিসম্পদ প্রতিমন্ত্রী গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনের ধাক্কায় আবুল কালাম আজাদ ওরফে টিমন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে উপজেলার দেওপাড়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত টিমন নাচোল উপজেলার বান্দ্রা গ্রামের মহিবুর রহমানের ছেলে। আমনুরা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম জানান...
১১ মিনিট আগে
নাটোরের বড়াইগ্রামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৪) অপহরণের পর ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে। নিখোঁজের আট দিন পার হলেও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এতে গভীর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে অপহৃতের পরিবার...
১৫ মিনিট আগে
মাগুরায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বাড়িতে হামলার ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পায়নি পুলিশ। তবে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
১৮ মিনিট আগে
রাজধানীর সবুজবাগ এলাকার একটি কালভার্টের নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ২ থেকে ৩ দিন আগে ওই নারীকে হত্যা করে মরদেহ খণ্ডিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সবুজবাগ এলাকার একটি কালভার্টের নিচ থেকে মরদেহটি উদ্ধার করে...
২৫ মিনিট আগে