ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ উত্তর উত্তর-পূর্বদিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।
আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৩০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৬০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৮৫৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
এটি আরও উত্তর উত্তর-পূর্বদিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে আগামী ১৪ মে (রোববার) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে। ১৩ মে (শনিবার) সন্ধ্যা থেকে কক্সবাজার ও সংলগ্ন উপকূলীয় এলাকায় অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’-এর অগ্রভাগের প্রভাব শুরু হতে পারে।
অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।
কক্সবাজার, চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে ৮ নম্বর মহাবিপৎসংকেত দেখাতে বলা হয়েছে। মোংলা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ৮ নম্বর মহাবিপৎসংকেতের আওতায় থাকবে।
ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার ও চট্টগ্রাম এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮-১২ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা এবং এসব এলাকার অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫-৭ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

বৃষ্টি কমায় পানি নামছে বন্যাকবলিত এলাকা থেকে। বেশির ভাগ নদ-নদীর পানিও কমেছে। এদিকে ক্ষয়ক্ষতি ভেসে উঠছে বিভিন্ন এলাকায়। হিসাব-নিকাশ করতে শুরু করেছে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর। চট্টগ্রামে ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, বন্যায় চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায়...
২৭ মিনিট আগে
টেকসই স্বাস্থ্যসেবা ও পরিবেশ সুরক্ষায় এক নতুন দৃষ্টান্ত হিসেবে সিরাজগঞ্জের সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের জন্য নির্মিত আধুনিক বায়োমেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গত রোববার (১২ জুলাই) এই কেন্দ্রের উদ্বোধন করা হয়।
১৩ ঘণ্টা আগে
গত কয়েকদিনের বৃষ্টিতে ঢাকার বাতাসে দূষণ কম থাকলেও আজ সকাল থেকেই দূষণের মাত্রা সবার জন্য অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। সাধারণত বৃষ্টি হলে বাতাসে দূষণের পরিমাণ কমতে দেখা যায়। তবে সবচেয়ে বেশি অস্বাস্থ্যকর অবস্থায় আছে গুলশান এলাকার বাতাস।
১৭ ঘণ্টা আগে
দ্রুত শক্তিশালী হতে থাকা এল নিনো পরিস্থিতি পূর্ব আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায় বন্যা, খরা, রোগব্যাধি ও খাদ্যসংকটের ঝুঁকি বাড়াচ্ছে। আইআরসি সতর্ক করেছে, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, কেনিয়া, উগান্ডা ও সোমালিয়া সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে রয়েছে।
১৮ ঘণ্টা আগে