চলতি বছরের শুরুর দিন অর্থাৎ ১ জানুয়ারি থেকে দীপ্ত টিভিতে প্রচার শুরু হয়েছিল ধারাবাহিক নাটক ‘জবা’। দেখতে দেখতে ধারাবাহিকটির শততম পর্বের প্রচারের সময় এল। আজ সন্ধ্যা ৭টায় দীপ্ত টিভিতে প্রচার হবে ধারাবাহিকটির ১০০তম পর্ব। জনপ্রিয়তার কারণেই ধারাবাহিকটি ১০০তম পর্বের মাইলফলক ছুঁতে পারল বলে জানিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।
নাটকের গল্প গড়ে উঠেছে জবা নামের গ্রামের এক মেয়েকে ঘিরে। সঙ্গে রয়েছে তার স্বামী মিঠু, শাশুড়ি বিলকিস বেগমসহ অনেকেই। তালুকদারবাড়ির এই চরিত্রগুলোই ধারাবাহিকের প্রাণ।
গ্রামের দুরন্ত এক মেয়ে জবার বিয়ে হয় পুরান ঢাকার তালুকদারবাড়ির ছোট ছেলে মিঠুর সঙ্গে। স্বামী মিঠু স্বভাবে নম্র-ভদ্র হলেও মিঠুর মা বিলকিস বেগম ভীষণ মেজাজি মানুষ। তালুকদারবাড়িতে পান থেকে চুন খসতে পারে না বিলকিস বেগমের অনুমতি ছাড়া। মিঠু বাড়ির সবচেয়ে ছোট ছেলে বলেই বিলকিস বেগম চেয়েছিল শান্ত-ভদ্র আর সংসারী কোনো মেয়েকে বউ করে ঘরে আনতে। কিন্তু জবা স্বভাবে ঠিক তার উল্টো। ছেলে মিঠুর মন রাখতেই জবাকে বাড়ির বউ করে আনতে বাধ্য হয় বিলকিস বেগম। বিলকিস চায় জবাকে নিজের মতো করে গড়ে নিতে। আর সেখানেই তৈরি হয় সম্পর্কের দ্বন্দ্ব।
আশিস রায়ের নির্দেশনায় ধারাবাহিকটিতে মিঠু চরিত্রে অভিনয় করছেন সোহান খান, জবা চরিত্রে রেজমিন সেতু। অন্যান্য চরিত্রে ডলি জহুর, ফারুক আহমেদ, আইনুন পুতুল, নুর এ আলম নয়ন, নরেশ ভূঁইয়া প্রমুখ। চিত্রনাট্য লিখেছেন ফাহমিদুর রহমান ও সংলাপে কলিন রড্রিক। লাইন প্রোডিউসার হিসেবে আছেন জাহিদুল ইসলাম। ধারাবাহিক ‘জবা’ প্রচার হচ্ছে প্রতিদিন সন্ধ্যা ৭টায় দীপ্ত টিভিতে। এ ছাড়া দীপ্ত প্লে ও দীপ্ত ইউটিউব চ্যানেলেও দেখা যাচ্ছে ধারাবাহিকটি।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫