ঈদের সকালে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেল জেমসের নতুন গান ‘সবই ভুল’। প্রয়াত গীতিকার বিশু শিকদারের সঙ্গে যৌথভাবে গানটি লিখেছেন জেমস নিজেই, সুরও করেছেন তিনি।
আজ শনিবার সকালে বসুন্ধরা ডিজিটালের ইউটিউব চ্যানেলে প্রকাশিত নতুন এই গানের ভিডিওচিত্রে জেমসও অংশ নিয়েছেন। গিটার হাতে চিরায়ত ভঙ্গিতে দেখা গেছে উপমহাদেশের নন্দিত এই সংগীতশিল্পীকে। গানটির ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক।
‘তারে হারিয়ে বুঝেছি, সে যে কী ছিল আমার’—দরাজ কণ্ঠে সেই চিরচেনা জেমস। কে বলবে মানুষটার বয়স ষাটের কাছাকাছি! গুরুর এমন গানের জন্যই তো যুগ যুগ অপেক্ষা করে আছে তাঁর ভক্তরা।
যে বিশুর ‘দুষ্টু ছেলের দল’, ‘তুফান’, ‘বিজলী’, ‘সেলাই দিদিমণি’সহ জেমসের গাওয়া এমন অনেক গানে শ্রোতারা উন্মাতাল হয়েছিল, সেই বিশুর সঙ্গে জেমসের বন্ধুত্ব অনেক দিনের। গত ২২ জানুয়ারি দীর্ঘদিনের সহযাত্রী এই গীতিকবির মৃত্যুতে শোকাহত জেমস ছুটে গিয়েছিলেন নড়াইলের লোহাগড়ায় বিশুর পরিবারের সঙ্গে দেখা করতে। দেখভালের দায়িত্ব নিয়েছিলেন বিশুর পরিবারের।
গত ১৭ এপ্রিল বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার-২-এর কনফারেন্স রুমে জেমসের এই নতুন গান উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। যেখানে বসুন্ধরা ডিজিটালের পক্ষ থেকে জেমসের হাতে স্মারক তুলে দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জেমস বলেন, ‘গতবারের গানটি থেকে যে প্রতিক্রিয়া পেয়েছি, সেটি মাথায় রেখেই নতুন এই গান করা। কাজের স্বাধীনতা ছিল বলে সময় নিয়েছি ভালো কিছু উপহার দেওয়ার জন্য। এই প্ল্যাটফর্মে ভবিষ্যতে আরও কিছু একক গান তাদের সঙ্গে করব।’
বসুন্ধরা ডিজিটাল চ্যানেলের জন্য বেশ কয়েকটি গানের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জেমস। ‘আই লাভ ইউ’ শিরোনামে তাঁর প্রথম গানটি প্রকাশিত হয়েছিল গত বছরের ঈদুল ফিতরে।
দীর্ঘ ক্যারিয়ারে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন জেমস। দেশের গণ্ডি পেরিয়ে উপমহাদেশের নন্দিত এই সংগীতশিল্পী বলিউডেও গেয়েছেন।

ডন-১ মুক্তি পেয়েছিল ২০১১ সালে। জমজমাট অ্যাকশন আর বুদ্ধির মারপ্যাঁচের সেই সিনেমায় দর্শকদের মাতিয়েছিলেন বলিউড কিং শাহরুখ খান। সঙ্গে পর্দা কাঁপিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এরপর কেটে গেছে ১৪ বছর। ডন সিরিজের পরবর্তী ছবি কবে আসবে, সে অপেক্ষা এখনো ফুরায়নি দর্শকদের।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো গতকাল বৃহস্পতিবার। উৎসবমুখর পরিবেশে সাধারণ মানুষের পাশাপাশি ভোট দিয়েছেন শোবিজের তারকারা। সকাল থেকে নিজ নিজ ভোটকেন্দ্রে দেখা গেছে তাঁদের। অনেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ছবি। কেউ কেউ আবার ভোট শেষে গণমাধ্যমকে জানিয়েছেন প্রতিক্রিয়া।
২১ ঘণ্টা আগে
ভালোবাসা দিবসকে কেন্দ্র করে প্রতিবছর সিনেমা মুক্তি দিতে নির্মাতাদের আলাদা আগ্রহ লক্ষ করা যায়। ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে সালমান জসিম পরিচালিত সিনেমা ‘বরিশাইল্ল্যা পরী’। এ ছাড়া আজ ১৩ ফেব্রুয়ারি সারা বিশ্বের সঙ্গে একই দিনে স্টার সিনেপ্লেক্সে আসছে হলিউড সিনেমা ‘ক্রাইম ১০১’।
২১ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২১ ঘণ্টা আগে