ঈদুল ফিতরের চাঁদ রাতে আসছে নগরবাউল খ্যাত সংগীতশিল্পী জেমসের নতুন গান, যেটির শিরোনাম ‘সবই ভুল’। জেমস এবং বিশু শিকদারের যৌথভাবে কথায় গানটির সুর করেছেন জেমস নিজেই।
এ উপলক্ষে আজ সোমবার বসুন্ধরার প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে গানটি সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জেমস। অনুষ্ঠানে জেমসের আসন্ন গানটির স্মারক বসুন্ধরা ডিজিটালের পক্ষ থেকে জেমসের হাতে তুলে দেওয়া হয়। একই সঙ্গে গানটির আনুষ্ঠানিক প্রকাশের তারিখও ঘোষণা করা হয়।
বসুন্ধরা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে জানানো হয় গুণগতমানের দিকে ছাড় না দিতেই নতুন গানটির জন্য জেমস প্রায় বছর খানেক সময় নিয়েছেন। জেমসের সঙ্গে তাদের আরও কিছু গান আসছে, সেগুলো সম্পর্কেও শিগগিরই জানানো হবে।
নতুন এই গানটি প্রসঙ্গে মাহ্ফুজ আনাম জেমস বলেন, ‘প্রথম গানের শ্রোতাদের প্রতিক্রিয়ার কথা মাথায় রেখে সময় নিয়ে দ্বিতীয় গানটি করা হয়েছে। ভবিষ্যতে আরও কিছু একক গান তাদের সঙ্গে করব।’
নগরবাউলের সামনে কোনো গান আসবে কিনা জানতে চাইলে জেমস বলেন, ‘সামনে নতুন কয়েকটি গান আনার পরিকল্পনা আছে।’
বসুন্ধরা ডিজিটালের ইউটিউব প্ল্যাটফর্মে চাঁদরাতে মুক্তি পাবে গানটি। গেল বছরে এই প্ল্যাটফর্মের ব্যানারেই দীর্ঘ দিন পর নতুন গানে কণ্ঠ দিয়েছিলেন জেমস।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নতুন করে তৈরি হয়েছে ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’ গানটি। নজরুল ইসলাম বাবুর লেখা, অজিত রায়ের সুর করা ও সাবিনা ইয়াসমীনের গাওয়া গানটির নতুন করে সংগীত আয়োজন করেছেন ইমন চৌধুরী।
১৪ ঘণ্টা আগে
রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ দিয়ে অভিষেক হলো স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্তর। পাঁচ বছরের বেশি সময় ধরে মডেলিং করছেন স্নিগ্ধা চৌধুরী। ২০২২ সালে রায়হান রাফীর ‘রাস্তা’ সিনেমা দিয়ে বড় পর্দায় যাত্রা শুরুর কথা ছিল তাঁর। জাজ মাল্টিমিডিয়ার সিনেমাটিতে সিয়াম আহমেদের বিপরীতে নায়িকা হিসেবে ঘোষণা করা...
১ দিন আগে
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালায় শুরু হবে ‘আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান’। শুরুতে প্রদর্শিত হবে তথ্যচিত্র ‘দ্য পিপলস প্রেসিডেন্ট’।
১ দিন আগে
২০২৪ সালের ১২ জানুয়ারি বিয়ে করেন অভিনেত্রী মৌসুমী হামিদ ও নাট্যকার আবু সাইয়িদ রানা। দীর্ঘ আড়াই বছর প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। দুই বছরের মাথায় ফাটল ধরেছে তাঁদের ভালোবাসার সংসারে। গত নভেম্বর থেকে আলাদা থাকছেন তাঁরা।
২ দিন আগে