আগামীকাল মুক্তি পেতে যাচ্ছে ক্রিকেটার সাকিব আল হাসান অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অমলিন থাকুক প্রতিটি হাসি’। রমজান উপলক্ষে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি আগামীকাল বৃহস্পতিবার মুক্তি পেতে যাচ্ছে বলে নিশ্চিত করেছে মোবাইল ফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠান অপ্পো। প্রতিষ্ঠানটির প্রযোজনায় এই চলচ্চিত্র নির্মাণ করেছেন তরুণ নির্মাতা আজমান রুশো।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির সংগীতায়োজন করা জনপ্রিয় সংগীত পরিচালক ইমন চৌধুরী বলেন, ‘আমার আর রুশো ভাইয়ের কম্বিনেশন সব সময় ভালো হয়। গল্পটা একদমই ভিন্ন ঘরানার, অনেক গল্পের ভিড়ে এটা মানুষের জন্য নির্মাণ করা একটা গল্প, মানুষকে নিয়ে আমাদের ভাবনার জায়গার গল্প।’
নির্মাতা রুশো আজকের পত্রিকাকে বলেন, ‘রমজান উপলক্ষে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি আমরা নির্মাণ করেছি। সাকিব ভাইয়ের মতো একজন তারকার সঙ্গে কাজ করতে পারা সব সময় ভালো লাগার। আমরা সচরাচর যেসব গল্পে কাজ করি, এবারের গল্পটি এর বাইরে একদম ভিন্ন। আমার টিম অনেক পরিশ্রম করেছে, আশা করি ভিন্নধারার কাজটি সবার ভালো লাগবে।’
নির্মাতা রুশো আরও বলেন, ‘গত মাসে চট্টগ্রামের সিআরবিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির শুটিং সম্পন্ন হয়। সব কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। কাল মুক্তির অপেক্ষায় আছি।’
সাকিব ছাড়াও এতে অভিনয় করেছে প্রান্তর দস্তিদারসহ আরও অনেক অভিনেতা। গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের মাঝপথে শুটিংয়ে অংশ নিয়ে সাকিব আল হাসান সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছিলেন।

সাম্প্রতিক সময়ে শাকিব খানকে দেখা গেছে অ্যাকশন সিনেমায়। ‘তুফান’, ‘বরবাদ’, ‘তাণ্ডব’, সবশেষ রোজার ঈদে মুক্তি পাওয়া ‘প্রিন্স’ সিনেমায় ধুন্ধুমার অ্যাকশন করেছেন তিনি। তবে রকস্টারের ফার্স্ট লুকে একেবারেই ভিন্ন লুকে দেখা দিলেন শাকিব খান।
১ ঘণ্টা আগে
রোজার ঈদে ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছে টালিউডের দুই অভিনেত্রীর। ‘রাক্ষস’ সিনেমায় সিয়ামের বিপরীতে সুস্মিতা চট্টোপাধ্যায় এবং ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন জ্যোতির্ময়ী কুণ্ডু। কয়েক দিন ধরে রাক্ষসের প্রচারে ঢাকার বিভিন্ন হলে ঘুরে বেড়াচ্ছেন সুস্মিতা। এবার প্রিন্স সিনেমার প্রচারে....
৪ ঘণ্টা আগে
দুই দশক আগে মঞ্চনাটক দিয়ে শুরু সোহেল মণ্ডলের অভিনয়। এরপর কাজ করেছেন নাটক ও সিনেমায়। তবে ওটিটি নতুন করে চিনিয়েছে এই অভিনেতাকে। ভিন্ন ভিন্ন চরিত্রে পর্দায় হাজির হয়ে প্রশংসিত হয়েছেন তিনি। এই ঈদে বড় পর্দায় ভিলেন হয়ে চমকে দিয়েছেন সোহেল মণ্ডল। মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’ মুক্তির পর থেকে আলোচনায়...
৪ ঘণ্টা আগে
নাট্যদল আপস্টেজের প্রথম প্রযোজনা ‘রাত ভ’রে বৃষ্টি’। ২০১৯ সালের ১৯ জুলাই প্রথম মঞ্চে আসে নাটকটি। সবশেষ মঞ্চায়ন হয়েছিল ২০২০ সালে। ছয় বছর পর রাত ভ’রে বৃষ্টি আবার মঞ্চে ফিরছে। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তিন দিনে নাটকটির চারটি প্রদর্শনী দেখা যাবে।
৪ ঘণ্টা আগে