রাজধানীর ডেমরা বামৈল এলাকায় একটি বাড়ির আমগাছের চারপাশে সংযোগ দিয়ে রাখা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো, আরিয়ান মিয়া (৮) ও তার ছোট ভাই রায়হান মিয়া (২)। আজ বুধবার দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় শিশু দুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলর কর্তব্যরত চিকিৎসক বেলা পৌনে ৩টারর দিকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুদের বাবা মারফত মিয়া বলেন, তাঁদের বাড়ি ময়মনসিংহের কোতোয়ালি থানার বাজিতপুর গ্রামে। বর্তমানে ডেমরা বামৈল মফিজ মিয়ার বাড়িতে ভাড়া থাকেন তাঁরা। তিনি ব্যাটারিচালিত রিকশা চালান। তাঁর স্ত্রী মোছা. এ্যানি বেগম বামৈল এলাকায় একটি ছাতার কারখানায় কাজ করেন। তিন ভাই এক বোনের মধ্যে তারা শিশু দুটি ছিল ছোট।
মারফত মিয়া বলেন, সকালে তিনি রিকশা চালাতে বের হন। শিশুদের মা এ্যানি বেগমও কাজে যান। দুই সন্তান আরিয়ান ও রায়হান মায়ের সঙ্গে যায়। এরপর দুপুরে তিনি খবর পান, বিদ্যুতায়িত হয়েছে শিশু দুটি। তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। পরে সেখান থেকে তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন তিনি।
ব্যাংক কলোনি সাধুর মাঠ সংলগ্ন একটি বাড়ির বাসিন্দা রাজমিস্ত্রি ইয়াসির আরাফাত বলেন, তাঁর বাসার জানালা দিয়ে দেখতে পান, পাশের একটি বাড়ির আমগাছের নিচে উপুড় হয়ে পড়ে আছে শিশু দুটি। সন্দেহ হলে সেখানে গিয়ে দেখেন অচেতন অবস্থায় পড়ে আছে দুই শিশু। আমগাছটির নিচে বিদ্যুতের তার জড়ানো। তখন আশপাশের লোকজন সহায়তায় শিশু দুটিকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আমগাছটির মালিকের নাম দিপু। গাছটি থেকে কেউ যাতে আম পেড়ে নিয়ে যেতে না পারে সে জন্য তিনি গাছের নিচে চারপাশে বিদ্যুতের তার জড়িয়ে রেখেছিলেন। গত বছরও একই কাজ করেছিলেন। সেই তারে বিদ্যুৎ থাকায় এই ঘটনা ঘটেছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ডেমরা এলাকায় বিদ্যুতায়িত আহত দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়। মৃতদেহ দুটি মর্গে রাখা হয়েছে।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, আম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়েছে দুই ভাই। পরে হাসপাতালে নিয়ে গেলে মারা যায় তারা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।’

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১৫ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে