
নারায়ণগঞ্জের আড়াইহাজারে তুলে নিয়ে গিয়ে মাহাবুব আলম (৩০) নামে এক যুবদল নেতাকে হত্যা করা হয়েছে। তাঁর বাবা, মা, তার দুই ভাইয়ের সামনেই তাঁকে পিটিয়ে, কুপিয়ে ও চোখ উপড়ে ফেলে হত্যা করা হয়। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে উপজেলার দুপ্তারা ইউনিয়নের সিংরাটি এলাকায় এই ঘটনা ঘটে।
মাহাবুব আলম একই এলাকার হানিফ মিয়ার ছেলে এবং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক। দলীয় পরিচয়ের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রনি।
এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম হাশমত মিয়া। স্থানীয়ভাবে দুপ্তারা ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা হিসেবে পরিচিত। তবে এ নিয়ে নেতা-কর্মীদের কাছে জানতে চাইলে তারা তাঁকে চিনেন বলে জানান।
এদিকে যুবদলের কেন্দ্রীয় কমিটি থেকে এই হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে হাশমতকে দুপ্তারা ইউনিয়ন ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের হাশমত মিয়ার এক আত্মীয়ের কাছ থেকে জমি কিনেন নেন মাহাবুব। জমির কেনার পর সেই জমি পৈতৃক সূত্রে দাবি করেন হাশমত। এ নিয়ে বিরোধ চলছিল। পরবর্তীতে স্থানীয় সালিসের মাধ্যমে জমিটি কিনে নেওয়ার প্রস্তাব দেন হাশমত। সেই প্রস্তাবে রাজি হয়ে বায়না বাবদ মাহবুবকে ৩ লাখ টাকা দেন হাশমত। কিন্তু পরবর্তীতে হঠাৎ সেই টাকা ফেরত চান হাশমত। মাহাবুব সেই টাকা খরচ করে ফেলায় টাকা পরিশোধের জন্য কিছুদিন সময় চান। এ নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে মঙ্গলবার সকালে মাহাবুবকে কুপিয়ে হত্যা করা হয়।
নিহতের চাচা মজিবর রহমান বলেন, ‘বায়না টাকা ফেরত নিয়েই বিরোধ শুরু হয় মাহাবুবের সঙ্গে। সকালে ১০টার দিকে মাহাবুব বাজারে গেলে সেখানে হাশমত ও তাঁর লোকজন মারধর করে। পরে একটি সিএনজিতে চালিত অটোরিকশায় তাকে তুলে নিয়ে হাশমতের বাড়িতে নিয়ে যায়। সেখানে তাঁকে লাঠিপেটা, ধারালো অস্ত্র দিয়ে কোপ এবং চোখ তুলে ফেলে তারা। মারধরে অংশ নেয় হাশমত, তার ভাই কিসমত ও কামালসহ বেশ কয়েকজন।’
মজিবর রহমান আরও বলেন, ‘আমরা খবর পেয়ে মাহাবুবের বাবা, মা, তার দুই ভাই হাশমতের বাড়িতে গিয়ে প্রাণ ভিক্ষা চাইতে থাকি। কিন্তু তারপরেও হাশমত তার লোকজন দিয়ে মারতে মারতে অজ্ঞান করে ফেলে। অচেতন অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক তৈয়ব বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় হাশমতের ভাই কিসমত ও কামালকে গ্রেপ্তার করা হয়েছে। হাশমতকে ধরতে আমাদের অভিযান চলছে। জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।’

একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১২ দিন আগে
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ জুলাই ২০২৬
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১০ জুন ২০২৬
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৬ মে ২০২৬