
রাজধানীর কারওয়ান বাজারে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অডিট কর্মকর্তার কক্ষ থেকে মনোয়ার হোসেন (৫৯) নামে এক চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় তাঁর লাশ উদ্ধার করে তেজগাঁও থানা-পুলিশ। তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন।
নিহত মনোয়ার হোসেনের গ্রামের বাড়ি বগুড়া সদরে। তিনি রাজধানী ঢাকার নারিন্দায় বসবাস করতেন।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, নিহত চিকিৎসক স্থগিত থাকা ইনক্রিমেন্ট ও পেনশনের টাকা চালুর আবেদন নিয়ে এসেছিলেন। এরপর তাঁর সাবেক কর্মস্থলের এক কর্মকর্তার কক্ষ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
শাহ আলম বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অডিট কর্মকর্তার কক্ষ থেকে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি পিএসসির নন ক্যাডারে পরিবার পরিকল্পনায় মেডিকেল অফিসার হিসেবে নরসিংদীতে কর্মরত ছিলেন। নরসিংদীর রায়পুরা উপজেলায় কর্মরত থাকা অবস্থায় তাঁর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে। এই অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় এক বছরের ইনক্রিমেন্ট স্থগিত ছিল। পাশাপাশি তাঁকে জরিমানা করা হয়েছিল। ফলে তাঁর পেনশন স্থগিত ছিল। আজ তিনি জরিমানা মাফ ও পেনশন চালুর আবেদন নিয়ে এসেছিলেন বলে জানিয়েছেন নিহতের ভাই।
পরিবারের বরাত দিয়ে পরিদর্শক শাহ আলম আরও বলেন, ঢাকায় আসার পরে মনোয়ার তাঁর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। ভাইয়ের সঙ্গে কথা বলেন। তাঁর কাছ থেকে টাকাও আনেন। তবে এরপর কী হয়েছে সেটি জানা যায়নি।
নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
তেজগাঁও থানা-পুলিশ জানিয়েছে, নিহতের পরিবার থানায় এসেছে। একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে নবীনবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০টার দিকে কলেজের লাইব্রেরি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে গিয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান খানও আহত হয়েছেন...
৪ মিনিট আগে
বগুড়ায় গাছের ডাল দিয়ে পিটিয়ে শিক্ষককে আহত করার ঘটনায় বহিষ্কৃত স্কুলছাত্র রিয়াদ ইসলাম কিরনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পরিবারের সদস্যরা তাকে পুলিশের কাছে সোপর্দ করেন। রিয়াদ ইসলাম কিরন বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন...
২৪ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে অবরোধ শুরু করেন শ্রমিকেরা।
২৭ মিনিট আগে
পটুয়াখালীর কুয়াকাটার ঐতিহ্যবাহী মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে রাখাইন সম্প্রদায়। বিহার পরিচালনা কমিটির সভাপতি মংলাচিনকে মারধরের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
৪৪ মিনিট আগে