
একমাত্র ছোট বোনের বিয়েতে গয়না, মোবাইল ফোনসহ দামি কিছু উপহার পাঠিয়েছিলেন প্রবাসী বড় ভাই। আরেক প্রবাসীর মাধ্যমে তিনি এই উপহার পাঠান। কিন্তু বোনের বিয়েতে ভাইয়ের পাঠানো সেসব উপহার আত্মসাৎ করেন প্রতারক প্রবাসী শাওন আহমেদ। পরে ভেঙে যায় বোনের বিয়ে। সেই টাকা দিয়ে মোটরসাইকেল কেনেন শাওন। এমনকি নিজের বাড়িও নির্মাণ করেন।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার রাজধানীর বিমানবন্দর থানায় মামলা করলে প্রতারক শাওনকে গ্রেপ্তারে কাজ শুরু করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি)। পরে প্রতারক শাওনকে গ্রেপ্তার করে ডিএমপি। তাঁর বাড়ি থেকে নগদ ১০ লাখ টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকার ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আজ রোববার উদ্ধার হওয়া টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন প্রবাসীর বাবা-মায়ের হাতে বুঝিয়ে দেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। এ সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ, লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান উপস্থিত ছিলেন।
মামলা ও গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিখা আক্তার (ছদ্মনাম)। তাঁর গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়। পারিবারিকভাবে শিখার বিয়ের আয়োজন করা হয়। বোনের বিয়ের খবরে প্রবাসী বড় ভাই দামি স্বর্ণালংকার কেনেন। পাশাপাশি বোন ও তাঁর হবু জামাইয়ের জন্য মোবাইল ফোনসহ বিভিন্ন উপহার কেনেন। নিজে আসতে না পারায় আরেক প্রবাসী শাওন আহমেদের মাধ্যমে দেশে পাঠানোর ব্যবস্থা করেন। বিনিময়ে প্রবাসীর দেশে ফেরার টিকিট ও বিমানবন্দরে কাস্টমসের খরচসহ সবকিছু দিয়ে দেন।
চলতি বছরের ২৩ জানুয়ারি দেশে ফেরেন প্রবাসী শাওন আহমেদ। মেয়ের বিয়ের জন্য স্বর্ণালংকারসহ প্রবাসী সন্তানের পাঠানো মালামাল বুঝে নেওয়ার জন্য বিমানবন্দরে অপেক্ষা করতে থাকেন শিখার বাবা। কিন্তু দেশে ফিরলেও প্রবাসী শাওন আর দেখা দেননি। বরং ফাঁকি দিয়ে চলে যান বগুড়ার সারিয়াকান্দিতে। বোনের বিয়ের জন্য পাঠানো মূল্যবান স্বর্ণালংকার ও মোবাইল ফোন আত্মসাৎ করেন। গ্রামে ফিরে সবকিছু বিক্রি করে দেন। এরপর সেই টাকা দিয়ে বাড়ি ও দামি মোটরসাইকেল কেনেন ওই প্রবাসী। পরে ভেঙে যায় শিখার বিয়ে।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা রাজধানীর বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগ। তদন্তে নেমে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় প্রতারক প্রবাসী শাওন আহমেদকে।

একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
৮ দিন আগে
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ জুলাই ২০২৬
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১০ জুন ২০২৬
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৬ মে ২০২৬