ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রলয় গ্যাংয়ের আটক দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহাম্মদ তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে পাঠানো দুজন আসামি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ ও কবি জসীমউদ্দীন হলের শিক্ষার্থী নাইমুর রহমান দুর্জয় এবং অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম ও স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থী সাকিব ফেরদৌস। দুজনই ২০২০-২১ সেশনের শিক্ষার্থী।
গত শনিবার রাত ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের (হল চত্বর) সামনে অপরাধ বিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী জোবায়ের ইবনে হুমায়ূনকে ‘তুচ্ছ কারণে’ মারধর করে প্রলয় গ্যাংয়ের সদস্যরা। মারধরের শিকার জোবায়েরের মা সাদিয়া আফরোজ খান ১৯ জনের নাম উল্লেখ ও ৬ থেকে ৭ জনকে অজ্ঞাত হিসেবে উল্লেখ করে রাজধানীর শাহবাগ থানায় ভয়ভীতি ও হত্যাচেষ্টার মামলা করেন গতকাল রোববার রাতে। এই মামলায় গতকাল রাতেই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ আজ তাঁদের আদালতে পাঠায়। আদালত শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের (হল চত্বর) সামনে অপরাধ বিজ্ঞান বিভাগের জোবায়ের ইবনে হুমায়ূনকে ‘তুচ্ছ কারণে’ মারধর করেন প্রলয় গ্যাংয়ের সদস্যরা। আজকের পত্রিকার এই প্রতিবেদকের অনুসন্ধানে বেরিয়ে আসে প্রলয় নিয়ে চাঞ্চল্যকর তথ্য। এ নিয়ে দৈনিক আজকের পত্রিকার অনলাইনে ঢাবিতে ক্যাম্পাসভিত্তিক ‘গ্যাং’, প্রথম বর্ষ থেকেই অপরাধে জড়িয়ে পড়ছেন কিছু শিক্ষার্থী’ এবং ছাপা কাগজে আজ সোমবার ‘ঢাবির আতঙ্ক’ প্রলয় গ্যাং’— শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
আরও পড়ুন:

গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
২২ দিন আগে
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
২২ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৬ আগস্ট ২০২৬