Ajker Patrika

‘সালমান শাহ’র মৃত্যু নিয়ে ওটিটি সিরিজ, ঘোষণা ছাড়াই মুক্তি

বিনোদন প্রতিবেদক
আপডেট : ০৩ মার্চ ২০২৩, ১৬: ০৮
‘সালমান শাহ’র মৃত্যু নিয়ে ওটিটি সিরিজ, ঘোষণা ছাড়াই মুক্তি

তানিম রহমান অংশু পরিচালিত ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’ গতকাল রাতে মুক্তি দেওয়া হয়েছে। গতকাল রাতে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে সিরিজটি মুক্তি দিয়েছেন এর নির্মাতারা। প্রয়াত নায়ক সালমান শাহর মৃত্যুরহস্যের ওপর আলোকপাত করে নির্মিত হয়েছিল বলে ওয়েব সিরিজটির ওপর অভিযোগ করে আসছিলেন সালমান শাহর পরিবার।

সালমান শাহর মামা আলমগীর কুমকুম গত ৫ ফেব্রুয়ারি সিলেট জজকোর্টের আইনজীবী মোহাম্মদ মইনুল ইসলামের মাধ্যমে এ বিষয়ে একটি লিগ্যাল নোটিশ পাঠান। এর পরদিন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন তিনি। 

এ বিষয়ে নির্মাতার পক্ষ থেকে তখন জানানো হয় সালমান শাহর জীবনের সঙ্গে এটির যথেষ্ট মিল রয়েছে। সিরিজটি যাঁরা দেখেছেন, তাঁদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করছেন, সালমান শাহর মৃত্যুরহস্যের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে এটি। তবে এখনো এ প্রসঙ্গে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

 ‘বুকের মধ্যে আগুন’ সিরিজে এএসপি গোলাম মামুন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। যিনি ‘জনপ্রিয় এক নায়কের’ মৃত্যুরহস্য প্রকাশ করবেন। ‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, গাজী রাকায়েত, তানিয়া আহমেদ, তৌকীর আহমেদ, ইয়াশ রোহান, তমা মির্জা, শাহনাজ সুমি, তানভীর প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববাজারে কেন সোনা-রুপার দাম কমছে, আরও কত কমবে

‘ইরানের বিনাশ নিশ্চিত’, এরপর দেশের ভেতরেই প্রধান শত্রু খুঁজে পেয়েছেন ট্রাম্প

‘রাফার আব্বু তুমি আমারে মাফ করিয়া দিয়ো’

বিদ্যুৎ-জ্বালানি অবকাঠামোতে হামলা করলে যেভাবে প্রতিক্রিয়া জানাবে ইরান, তালিকা দিল আইআরজিসি

ইরান যুদ্ধ: কোন দেশগুলোর অর্থনীতি সর্বাধিক ক্ষতির মুখে, নাজুক অবস্থানে কারা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত