পর্দায় বিক্রম বাত্রা–ডিম্পল চিমার প্রেম কাহিনি অসম্পূর্ণ ছিল। সে ভালোবাসা পূর্ণতা পেল সিদ্ধার্থ–কিয়ারা জুটির বিয়ের মাধ্যমে।
শেরশাহ সিনেমার একটি দৃশ্যে বাস ছাড়ার সময় সিদ্ধার্থর আলিঙ্গনে কিয়ারার মুখে সেই সংলাপ কানে বাজতে থাকে এখনো ‘সাচ্চি মে ফাঁস গায়ি’।
গত ৭ ফেব্রুয়ারি গাঁটছড়া বেঁধে সর্বজনীন মানবিক অনুভূতির পূর্ণতা দিয়েছেন বলিউডের আলোচিত জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি।
২০২১ সালে ‘শেরশাহ’ চলচ্চিত্রের শুটিংয়ের সময় থেকে প্রেমের গুঞ্জন ওঠে এ জুটির। যদিও নিজেদের প্রেম নিয়ে কখনো মুখ খোলেননি তাঁরা। তবে ভারতের জনপ্রিয় শো কফি উইথ করণের সাম্প্রতিক সিজনে কিয়ারা বলেছিলেন, তিনি এবং সিদ্ধার্থ ‘বন্ধুর চেয়েও বেশি।’ বিয়ের মাধ্যমে তাঁরা একে অন্য যেন হয়ে গেলেন নিজেদের সেরা বন্ধু।
বিয়ের পর গত ১২ ফেব্রুয়ারি মুম্বাইয়ে সিদ্ধার্থ–কিয়ারার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বলিউডের অনেক তারকা হাজির হয়েছিলেন সেই পার্টিতে।
মুম্বাইয়ে সিদ্ধার্থ–কিয়ারার রিসেপশন পার্টিতে হাজির হয়েছিলেন–করণ জোহর, অভিষেক বচ্চন, রণবীর সিং ও আলিয়া ভাটের মতো তারকারা।
গত ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমিরের সূর্যগড় প্রাসাদে পাঞ্জাবি রীতি মেনে বিয়ে করেন এই জুটি। সেদিন রাতেই নিজেদের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তাঁরা।
ছবি পোস্ট করে ক্যাপশনে কিয়ারা লিখেছিলেন, ‘আমাদের সারা জীবনের স্থায়ী বুকিং হয়ে গেল। এই নতুন যাত্রাপথে আমরা সবার আশীর্বাদ চাই।’

রোজার ঈদে মুক্তি পাওয়া পাঁচ সিনেমার চারটি চলছে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায়। তবে এই মাল্টিপ্লেক্স চেইনের কোনো শাখায় ঈদের প্রথম দিন দেখা যায়নি শাকিব খানের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমাটি। অবশেষে জটিলতা কাটিয়ে ঈদের দ্বিতীয় দিন রোববার রাত থেকে স্টার সিনেপ্লেক্সে ফিরল শাকিব...
১৬ ঘণ্টা আগে
প্রায় দুই দশক পর আগামী এপ্রিলে ভারতে সংগীত সফরে আসার কথা ছিল পপতারকা শাকিরার। শুরু হয়েছিল টিকিট বিক্রি। তবে শেষ মুহূর্তে ইরান যুদ্ধের কারণে শাকিরার কনসার্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকেরা। প্রথমে ভারতে দুটি কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল শাকিরার। শাকিরার কনসার্টের ঘোষণার পর দর্শকের আগ্রহ বাড়তে...
১৯ ঘণ্টা আগে
সিনেমা মুক্তির পর অনলাইনে সিনেমা ফাঁস হয়ে যাওয়ার প্রবণতা রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে নির্মাতাদের জন্য। সিনেমা পাইরেসি হওয়ার ভয়ে এই রোজার ঈদে একাধিক নির্মাতা ঈদের প্রথম সপ্তাহে শুধু মাল্টিপ্লেক্সে সিনেমা মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন।
২১ ঘণ্টা আগে
আবার চুমকি গানটির কথা যৌথভাবে লিখেছেন ইরফান তুষি, আরিফ হোসাইন ও সাজিন সালমান। সংগীত পরিচালনা করেছেন বিবেক। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। এতে মডেল হয়েছেন খায়রুল বাসার ও পারসা ইভানা।
১ দিন আগে