সুজিত সরকারের ‘ভিকি ডোনার’-এর মাধ্যমে বলিউডে নাম লেখান ইয়ামি গৌতম। সেই থেকে ক্যারিয়ারের গ্রাফটা ওপরের দিকেই ছুটছে তাঁর। ১৬ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে মুক্তি পাবে তাঁর নতুন সিনেমা ‘লস্ট’। বানিয়েছেন অনিরুদ্ধ রায় চৌধুরী।
‘দসভি’ সিনেমায় সাহসী পুলিশ কর্মকর্তার পর এ সিনেমায় ইয়ামিকে দেখা যাবে ক্রাইম রিপোর্টারের ভূমিকায়। ইয়ামি জানিয়েছেন, বেশ চ্যালেঞ্জিং একটি চরিত্র এটি। এখন সিনেমার প্রচারে ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি গিয়েছিলেন কলকাতায়। সেখানে ইয়ামি বলেন, ‘আমি সব সময় ভিন্ন চরিত্রে অভিনয় করার চেষ্টা করি। একই ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের সঙ্গে প্রতারণা করতে পারব না। আসলে অভিনয়ের পাশাপাশি দর্শক হিসেবেও পর্দায় নিজেকে উপভোগ করতে চাই।’
ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা মুক্তি প্রসঙ্গেও কথা বলেছেন ইয়ামি। তাঁর মতে, প্রেক্ষাগৃহের মতো ওটিটিতে সিনেমা মুক্তিও কঠিন কাজ। প্ল্যাটফর্মগুলোতে যেকোনো সিনেমা নেওয়া হয় না। এ ছাড়া যে দর্শক ওটিটিতে সিনেমা দেখেন, তাঁরাই হলে যান সিনেমা দেখতে। তাই দর্শকের কাছে গল্প ও অভিনয় ভালো লাগা জরুরি বলে মনে করেন ইয়ামি।
‘লস্ট’ সিনেমাটি নিয়ে নির্মাতা অনিরুদ্ধ রায় বলেন, ‘এটি পুরোটাই ইনভেস্টিগেটিভ ড্রামা; কিন্তু তার মধ্যে সম্পর্ক, ভালোবাসা, ধোঁকা—সবই রয়েছে। এ সবকিছুর মাঝেই নিজেকে খুঁজে পাওয়ার গল্প বলবে লস্ট।’
ইয়ামি ছাড়া সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ কাপুর, রাহুল খান্না, নীল ভুপলম, পিয়া বাজপেয়ি, তুষার পাণ্ডে প্রমুখ।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫