
প্রথমে হুবহু সাবানের বারের মতো দেখায়! আসলে তা নয়। এটি স্যামসাং নতুন পোর্টেবল সলিড-স্টেট ড্রাইভ টি৭ শিল্ড। এ নতুন এসএসডি স্টোরেজ ডিভাইসটি টেকসই। আবহাওয়ার চরম পরিস্থিতিতেও টি৭ শিল্ড পিএসএসডি ব্যবহার করা যাবে, ডিভাইসটি সব ফাইল ও কাজকে সুরক্ষিত রাখবে। তবে রয়েছে কিছু শর্ত।
নতুন এই স্যামসাং স্টোরেজ ডিভাইসে ১ টেরাবাইট এবং ২ টেরাবাইট স্টোরেজ ক্যাপাসিটি রয়েছে। ইউএসবির মাধ্যমে এটি চার্জ করা যাবে। পানি ও ধুলাবালি থেকে সুরক্ষিত রাখতে পি৬৫ রেটিং পাওয়া এই এসএসডি স্টোরেজ। ল্যাপটপ, গেমিং কনসোল, ট্যাবলেট, স্মার্টফোনসহ একাধিক গ্যাজেটের সঙ্গে কম্প্যাটিবল এটি। নীল, কালো ও সাদা—মোট তিনটি রঙে পাওয়া যাবে স্যামসাং পোর্টেবল সলিড-স্টেট ড্রাইভ টি৭ শিল্ড স্টোরেজ ডিভাইসটি।
সুপার ফাস্ট গতিতে ফাইল স্থানান্তর করতে পারে স্টোরেজ ডিভাইসটি। এটি ১ হাজার ৫০ এমবি/এস-এ ফাইল রিড করতে পারে এবং ১ হাজার এমবি/এস-এ ফাইল রাইট করতে পারে। স্যামসাংয়ের তরফে বলা হচ্ছে, সাধারণত যেসব এক্সটার্নাল এইচডিডি ডিভাইস আমরা দেখতে পাই, সেগুলো থেকে অন্তত ৯ দশমিক ৫ গুণ দ্রুত ফাইল ট্রান্সফারে দক্ষ ডিভাইসটি।
এই এসএসডি স্টোরেজ ডিভাইসটি ব্যবহার করলে যেকোনো ফাইল ট্রান্সফারে সুরক্ষা পাওয়া যাবে। কারণ, এটি পাসওয়ার্ড প্রোটেক্টেড। ম্যাক থেকে শুরু করে যেকোনো অ্যান্ড্রয়েড ডিভাইস, গেমিং কনসোলসহ আরও অনেক কিছুর সঙ্গে পেয়ার করা যেতে পারে স্যামসাং পোর্টেবল সলিড-স্টেট ড্রাইভ টি৭ শিল্ড। এটি বহনযোগ্য। এর ওজন মাত্র ৯৮ গ্রাম। দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতায় এটি ৮৮×৫৯×১৩ মিলিমিটার। স্যামসাং টি৭ শিল্ড পিএসএসডি কিনতে গেলে এর ২ টিবি ভেরিয়েন্টের দাম পড়বে ৩৪ হাজার ৯৯৯ টাকা। সাদা, নীল ও কালো রঙের ১ টিবি ভেরিয়েন্টের দাম পড়বে প্রায় ১৭ হাজার টাকা।
তথ্যসূত্র: স্যামসাং

নতুন নতুন প্রযুক্তিপণ্যের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে ডিজিটাল স্মার্ট গ্লাস। এর রয়েছে ব্যাপক সুবিধা। চশমার ফ্রেমে হালকা স্পর্শ করেই ফোন কল করা যায়। শুধু তা-ই নয়, এই স্মার্ট গ্লাসের সাহায্যে এআই ব্যবহার এবং ছবি বা ভিডিও তোলা যায়।
২০ মিনিট আগে
‘আরেক প্রতিষ্ঠানের সিস্টেমে ঢুকে হ্যাক করছে মেটার এআই’; ‘ওপেনএআইয়ের একটি পরীক্ষামূলক এআই মডেল নিজের সার্ভারে হামলা চালিয়েছে’; ‘মানুষকে লক্ষ্যবস্তু করতে ভুয়া প্রোফাইল ব্যবহার করেছে অ্যানথ্রপিক এআই’—এই সব শিরোনামই সাম্প্রতিক।
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের দ্রুত অগ্রগতি ও নতুন মডেল উন্মোচনে লাগাম টানা কিংবা কঠোর নিয়ন্ত্রণ চালুর দাবি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন, ‘কিছু নেতিবাচক শক্তি’ এই প্রযুক্তির ভয়াবহতা নিয়ে অহেতুক আতঙ্ক ছড়াচ্ছে। তবে একই সঙ্গে চীনকে পেছনে ফেলে
১ দিন আগে
বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রসারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনকারী তিন প্রযুক্তি ব্যক্তিত্ব একটি বিষয়ে একমত হয়েছেন। আপাতদৃষ্টিতে বিষয়টি বৈপরীত্যপূর্ণ মনে হলেও বিষয়টি এআইয়ের ব্যাপক অগ্রগতির প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। আর তা হলো কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন ‘ধীরগতির’ করার প্রয়োজনীয়তা।
২ দিন আগে