
পাকিস্তানের পেশোয়ারে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। এ পর্যন্ত ১০০ জনের মরদেহ পাওয়ার কথা জানিয়েছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। এ ছাড়া আহত ২২৫ জনের বেশি। তাঁদের অনেকেই গুরুতর আহত অবস্থা হাসপাতালে চিকিৎসাধীন।
পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম জানান, তাঁদের হাসপাতালে এখন পর্যন্ত ১০০ মরদেহ আনা হয়েছে। গতকাল মঙ্গলবার বিবৃতিতে এ কথা বলেন আসিম। সোমবারের ভয়াবহ হামলায় নিহতদের অধিকাংশই পুলিশ কর্মকর্তা বলেও জানান তিনি।
মৃতদেহ পরিবারের কাছে তুলে দেওয়ার কাজও শুরু হয়েছে। এর মধ্যেই বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার দাফন সম্পন্ন হয়েছে। এ সময় তাঁদের কফিন পাকিস্তানি পতাকা দিয়ে ঢাকা ছিল।
সোমবার জোহরের নামাজের সময় দুপুর ১টা ৪০ মিনিটের দিকে এই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ছিলেন। পেশোয়ারের পুলিশ কর্মকর্তা ইজাজ খান স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, হামলার সময় ওই এলাকায় ৩০০ থেকে ৪০০ পুলিশ কর্মকর্তা দায়িত্বরত ছিলেন।
এদিকে হামলার দুই দিনের মাথায় বুধবারও মসজিদের ভেতরে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। ধ্বংসস্তূপের নিচে যাঁরা চাপা পড়ে আছেন, উদ্ধারকারীরা তাঁদের বের করে আনার চেষ্টা করছেন।
দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, পেশোয়ারের মসজিদে এই হামলার লক্ষ্যবস্তু ছিল পুলিশ। পাকিস্তানকে রক্ষার দায়িত্ব পালন করেন যাঁরা, তাঁদের লক্ষ্য করেই সন্ত্রাসীরা আতঙ্ক সৃষ্টি করতে চায় বলে মনে করেন তিনি। সোমবার হামলার পর হতাহতদের দেখতে হাসপাতালে যান শাহবাজ। এ সময় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র আরও কঠোর চাপ প্রয়োগের চেষ্টা করছে। ওয়াশিংটন যখন তেহরানকে আলোচনার টেবিলে ফেরাতে অর্থনৈতিক চাপ বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে, তখন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ঘোষণা দিয়েছেন, সামনে আসছে ‘অর্থনৈতিক ডি–ডে।’
৩৪ মিনিট আগে
ভারতের মহারাষ্ট্র রাজ্যের ছত্রপতি সম্ভাজীনগরে পাহাড়ের ২০০ ফুট গভীর খাদে পড়ে একই পরিবারের তিন সদস্যের মৃত্যুর ঘটনায় একের পর এক বেদনাদায়ক তথ্য সামনে আসছে।
৩৯ মিনিট আগে
কলকাতা শহরের ফুটপাতে এক ছিন্নমূলের শিশুর জন্য দুধ গরম করা দেখে ক্ষেপে গেলেন বিজেপি সরকারের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তবে ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে তিনি পাল্টা প্রশ্ন তুলেছেন...
১ ঘণ্টা আগে
প্রতিদিন সকালে ১৩ বছর বয়সী জানা আল-মাতুক একাই ঘুম থেকে ওঠে। নিজের নাশতা নিজেই তৈরি করে, নিজেই কাপড় ধোয় পরিষ্কার করে এবং স্কুলের জন্য প্রস্তুত হয়। কিছুদিন আগেও এসব ছোটখাটো কাজ তার মা করে দিতেন। কিন্তু ইসরায়েলি এক সর্বগ্রাসী হামলার পর সব বদলে গেছে।
৩ ঘণ্টা আগে